সময় কলকাতা ডেস্ক, ৬ অগাস্ট : প্যারিস অলিম্পিক ২০২৪ -এ হকিতে নতুন ইতিহাস গড়তে পারবে কি ভারত? ভারতীয় সময় রাত ১০ টা বেজে ৩০ মিনিটে মহারণ। ভারত জার্মানি ম্যাচ ঘিরে আগ্রহ বাড়ছে। ৪৪ বছর পরে ভারত আবার ফাইনালে উঠতে পারে কিনা সেদিকে লক্ষ্য থাকবে সমগ্র ভারতবাসীর। কে এগিয়ে পরিসংখ্যানে? কে এগিয়ে শক্তিতে?
একথা বলাবাহুল্য, ভারতীয় হকির স্বর্ণযুগ দীর্ঘদিন আগে শেষ হয়ে গেলেও ভারত অলিম্পিক হকিতে ৮ বার সোনা জিতেছে। ১২ টি পদক এসেছে হকিতেই। গত ২০২০ টোকিও অলিম্পিক থেকেও ব্রোঞ্জ জিতেছে ভারত।

প্যারিস অলিম্পিক ২০২৪ -এ ভারত হকিতে একটি ম্যাচে জয় এবং একটিতে ড্র করলেও অস্ট্রেলিয়ার মত শক্তিধর দেশকে হারিয়েছে। কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিয়েছে গ্রেট ব্রিটেনকে। এবার তারা বিশ্ব হকি ৱ্যাঙ্কিং-এ ২ নম্বরে থাকা জার্মানির মুখোমুখি। উল্লেখ্য, বিশ্বে ভারতীয় হকি দলের ৱ্যাঙ্কিং এই মুহূর্তে ৫। তবে ৱ্যাঙ্কিং যে শেষ কথা বলে না তার প্রমাণ ভারত কোয়ার্টার ফাইনালে রেখেছে বিশ্ব ৱ্যাঙ্কিং-এ ৩ নম্বর দেশ গ্রেট ব্রিটেন কে দশজন মিলে খেলে হারিয়ে। একই ভাবে আট নম্বরে থাকা স্পেন চার নম্বরে থাকা বেলজিয়ামকে হারিয়ে দিয়েছে। জার্মানি কোয়ার্টার ফাইনালে ৩-২ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে যাদের সঙ্গে গ্রুপ লীগে ভারত ম্যাচ ড্র করেছিল । সব মিলিয়ে বিশেষজ্ঞদের ধারণা, ভারত ও জার্মানির মধ্যে খুব বেশি হেরফের নেই শক্তিতে।
আরও পড়ুন মধ্যযুগীয় বর্বরতা : সহবাস ও বিয়ের চাপ, প্রেমিকের বিষপান, দড়ি দিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে মারধর
ভারত জার্মানী ১৮ টি সাক্ষাৎকারে ভারত ৮-৬ -এ এগিয়ে। শেষ ছটি সাক্ষাৎকারে ভারত জিতেছে পাঁচটিতে। স্বাভাবিকভাবেই পরিসংখ্যান ভারতের হয়েই কথা বলছে। তবে ভারত জার্মানি ম্যাচ নিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন দু দলের সম্ভাবনাই সম্ভাবনা সমান সমান।অমিত রোহিদাস শেষ ম্যাচে লাল কার্ড দেখায় থাকবেন না যা ভারতীয় ডিফেন্সে অস্বস্তি ও চিন্তার কারণ। তবুও সব মিলিয়ে একটি রুদ্ধশ্বাস লড়াই হওয়ার সম্ভাবনা ভারত জার্মানি সেমিফাইনাল ম্যাচে। তবে গোলে সৃজেশ থাকায় ভর্তি এডভ্যান্টেজ ভারতের। এখন দেখার ৪৪ বছর পরে অলিম্পিকে হকি ফাইনালে পৌঁছানোর লক্ষ্য ভারতের পূরণ হয় কিনা ।।
আরও পড়ুন Paris Olympics 2024 :গ্রেট ব্রিটেনকে হারিয়ে ভারত হকির সেমিফাইনালে


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে