Home » মণিপুরে বিস্ফোরণে নিহত প্রাক্তন বিধায়কের স্ত্রী

মণিপুরে বিস্ফোরণে নিহত প্রাক্তন বিধায়কের স্ত্রী

সময় কলকাতা ডেস্ক, ১২ অগাস্ট : মণিপুরে  পরিস্থিতি শান্ত হওয়ার কোনও রকম লক্ষণ দেখা যাচ্ছে না। বিস্ফোরণে নিহত প্রাক্তন বিধায়কের স্ত্রী। রবিবার পুলিশ জানিয়েছে যে, সাইকুল বিধানসভা কেন্দ্রের প্রাক্তন মণিপুর বিধায়ক, ইয়ামথং হাওকিপের স্ত্রী, শনিবার কুকি-অধ্যুষিত এলাকা কাংপোকপি জেলার ই. মুলাম গ্রামে ইয়ামথং-এর বাড়িতে বিস্ফোরণে নিহত হয়েছেন। নিহতের নাম চারুবালা (৫৯)। মৃতা মেইতেই সম্প্রদায়ের।

রবিবার সাইকুল থানায় প্রাক্তন বিধায়কের দায়ের করা অভিযোগে বলা হয়েছে যে তার স্ত্রী যখন বাড়ি এবং কম্পাউন্ড পরিষ্কার করছিলেন, তখন তাদের আবাসিক কম্পাউন্ডের ভিতরে একটি বিস্ফোরণ ঘটে।  এই সময় তিনি বর্জ্য জিনিসগুলি পোড়াচ্ছিলেন।পুলিশ জানিয়েছে যে, তিনি বিস্ফোরণে আহত হন এবং তাকে সাইকুলের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থার অবনতি হয় ও কাংপোকপি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় যেখানে তিনি তার আঘাতে মারা যান।

পুলিশ জানিয়েছে যে,এই বিষয়ে একটি মামলা রুজু হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে । পাশাপাশি পুলিশ এও জানিয়েছে যে, বিস্ফোরণের কারণ এখনও সঠিকভাবে নির্ধারিত হয়নি ।

আরও পড়ুন মণিপুরে নিজের গ্রামে ছুটিতে থাকা সেনা জওয়ানকে অপহরণ করে খুন

 

About Post Author