সময় কলকাতা ডেস্ক, ১৩ আগস্টঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। গত শুক্রবার থেকে কর্মবিরতিতে নেমেছেন জুনিয়র চিকিৎসক ও পড়ুয়ারা। এমার্জেন্সি ছাড়া বাকি সমস্ত বিভাগ বন্ধ রাখা হয়েছে। সোমবারের পর মঙ্গলবারও দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসক মহল। এবার আরজিকরের ঘটনায় লালবাজারে তলব করা হল মেডিসিন বিভাগের প্রধান এবং সহকারী সুপারকে। এদিন বেলা ১১টা নাগাদ তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, নিহত তরুণীর বাবা-মা জানিয়েছিলেন, হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার তাঁদের ফোন করে জানিয়েছিলেন মেয়ে আত্মহত্যা করেছে। কার্যত সে কারণেই এবার তাঁদেরকে তলব করা হল।
আরও পড়ুন RG KAR caseঃ আরজিকর কাণ্ডে CBI তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে
এদিকে, আরজিকর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনায় দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। পড়ুয়াদের আন্দোলনের মুখে পড়ে সোমবারই পদত্যাগ করেছেন্ আরজিকর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এরপর এদিন সকাল থেকেই শোনা যাচ্ছিল, আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বদলি করে দেওয়া হচ্ছে সন্দীপ ঘোষকে। তাঁকে পাঠানো হচ্ছে ন্যাশনাল মেডিক্যাল কলেজে হাসপাতালের দায়িত্বে। সন্দীপের এই নিয়োগ নিয়ে প্রতিবাদও শুরু হয় নতুন করে। এই বিজ্ঞপ্তি জারির পরেই সন্দীপ ঘোষের কুশপুতুল পোড়ান আন্দোলনরত ডাক্তাররা। এরপর মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ শুরু হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজে। অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন পড়ুয়ারা। হাসপাতালের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে তাঁরা। অধ্যক্ষের ঘরের সামনে ধর্নায় বসে পড়েন অনেকে। স্লোগান ওঠে সন্দীপের বিরুদ্ধে।
পড়ুয়ারা স্পষ্ট জানিয়ে দেন, অধ্যক্ষ হিসেবে তাঁরা কোনওমতেই মানবেন না অভিযুক্ত সন্দীপ ঘোষকে। এরপর বেলা ১০টা নাগাদ পরিস্থিতি আরও তপ্ত হতেই ন্যাশনাল মেডিক্যাল কলেজে পোঁছন সেখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা এন্টালির তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা। পৌঁছন রাজ্যের মন্ত্রী জাভেদ খানও। তাঁদের ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেন বিক্ষোভরত পড়ুয়ারা। এহেন পরিস্থিতিতে এন্টালির তৃণমূল বিধায়ক স্বর্ণকমল পড়ুয়াদের উদ্দেশে বলেন, ‘আপনাদের কথা শুনব না, এমন নয়। আপনাদের বক্তব্য শুনতেই আমি এখানে এসেছি।’
#RGkarHospital
#RGkarPrincipalSandeepGhoshresigned
#RGkarPrincipalSandeepGhosh
#RGKARDoctorDeath
#Latestbengalinews
#ChestMedicineHod


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি