Home » চলে গেলেন মিস্টার ক্লিন :মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী সালসেঙ সি মারাক প্রয়াত

চলে গেলেন মিস্টার ক্লিন :মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী সালসেঙ সি মারাক প্রয়াত

সময় কলকাতা ডেস্ক, ১৭ অগাস্ট : আজীবন চেয়ে এসেছিলেন দুর্নীতিমুক্ত মেঘালয়। দলবদল না করে পাঁচ বছর টানা মেঘালয়ের মুখ্যমন্ত্রী থাকার প্রথম নজির ছিল তাঁর। তাঁর মুখ্যমন্ত্রিত্ব কাল ছিল ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল যে সময়কাল মেঘালয়কে নতুন পথের সন্ধান দিয়েছে বলে মনে করা হয়। তিনি বিগত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় না থাকলেও তিনি ছিলেন মেঘালয়ের অন্যতম প্রবাদপ্রতিন নেতা। চলে গেলেন প্রবীণ কংগ্রেস নেতা ও মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী সালসেঙ সি মারাক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল  ৮৩ বছর।

ইদানীং বয়সজনিত সমস্যায় ভুগছিলেন সালসেঙ সি মারাক। অগাস্ট মাসের ৮ তারিখ হোলি ক্রস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায়  ১২ তারিখ তাঁকে স্থানান্তরিত করা হয় ওয়েস্ট গারো হিলস জেলার তুরা সিভিল হাসপাতালে। কিন্তু তাঁর স্বাস্থ্যের উন্নতি হয়নি।

১৯৪১ সালে তাঁর জন্ম আসামে। কলকাতার সঙ্গেও তার ছিল নাড়ির যোগ তিনি তাঁর গ্রাজুয়েশন কোর্স কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে সম্পূর্ণ করেছিলেন। রাজনীতিতে এসেছিলেন ষাটের দশকে।  ১৯৭০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত রেশুবেলপারা কেন্দ্র থেকে টানা বিধায়ক নির্বাচিত হয়েছিলেন মিস্টার ক্লিন মারাক।।

আরও পড়ুন রবিবারের মধ্যে তদন্ত শেষ করতে হবে , সিবিআইয়ের ওপরে চাপ বাড়িয়ে আবার ফাঁসির সওয়াল মুখ্যমন্ত্রীর

About Post Author