Home » ফার্মা প্ল্যান্টে চুল্লিতে বিস্ফোরণ, নিহত অন্ততপক্ষে ১৭

ফার্মা প্ল্যান্টে চুল্লিতে বিস্ফোরণ, নিহত অন্ততপক্ষে ১৭

সময় কলকাতা ডেস্ক, ২১ আগস্ট :বুধবার অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লীর আটচুতাপুরমের স্পেশাল ইকোনমিক জোনে এসসেন্টিয়া অ্যাডভান্সড সায়েন্সেস প্রাইভেট লিমিটেডের চুল্লিতে বিস্ফোরণ যার জেরে একটি বড় অগ্নিকাণ্ডে অন্ততপক্ষে ১৭ জন শ্রমিক নিহত এবং ২৯ জন অগ্নিদগ্ধ হয়েছেন। উল্লেখ্য,এই সংস্থা  রাসায়নিক এবং ফার্মাসিউটিক্যাল উপাদান উৎপাদন করার জন্য খ্যাত।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ চারতলা বাড়িটির প্রথম তলার স্ল্যাবের ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন শ্রমিকের মৃতদেহ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের প্রাবল্য এতটাই শক্তিশালী ছিল যে, কয়েকজন শ্রমিকের বিচ্ছিন্ন দেহের অংশ কোম্পানি চত্বরে বহু দূর পর্যন্ত ছিটকে পড়ে। দমকলের দশটি ইঞ্জিন  কাজ করছে। এনডিআরএফ এর দুটি বিশেষ দলও কাজ শুরু করেছে। তিন তলায়  আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন চলে গেলেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী মানুষ মারিয়া ব্রানিয়াস

About Post Author