সময় কলকাতা ডেস্ক, ২৫ আগস্ট : উত্তরপ্রদেশের বরাবাঁকিতে এক নাবালিকাকে নৃশংস ভাবে শারীরিক অত্যাচার ও ধর্ষণ করে ফেরার প্রতিবেশী এক যুবক। নাবালিকার ওপরে যৌন অত্যাচার মাত্রাছাড়া হওয়ায় মেয়েটি আশঙ্কাজনক হাসপাতালে ভর্তি। তদন্তে নেমেছে পুলিশ।
জানা গিয়েছে, বরাবাঁকি শহর এলাকায় ৯ বছরের নাবালিকা তার বিধবা মায়ের সঙ্গে থাকে। তার মা শনিবার কাজে বাইরে যাওয়ায় মেয়েটির মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে এলাকার ২৫ বছরের এক যুবক ঘরে ঢুকে পড়ে। মেয়েটিকে ধর্ষণ করার পরে সে চম্পট দেয়। মেয়েটি যন্ত্রণায় ছটফট করতে থাকে। তার মা এসে বিষয়টি দেখে এলাকার লোকজনকে জানান ও পুলিশে অভিযোগ দায়ের করেন।

স্থানীয় অতিরিক্ত পুলিশ সুপার চিরঞ্জীবী নাথ সিংহ জানিয়েছেন, আহত ও অসুস্থ নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ অভিযুক্তর সন্ধানে একাধিক বিশেষ দল গঠন করেছে।।


More Stories
সাধের পেঁয়াজ সাধ্যের বাইরে! কবে দাম কমবে?
কিশোরীর মৃত্যু, নেপথ্যে “কৃত্তিম অশ্লীল ছবি ” আর সালিশি সভা এবং বিচারের বাণী
কংগ্রেস নেতা ও তার ছেলেকে নৃশংসভাবে খু*ন নাকাশিপাড়ায়