Home » Sonakshi Sinha: বিয়ের দুমাসের মধ্যেই নিজের সাধের বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করতে চান সোনাক্ষী, দাম কত জানেন?

Sonakshi Sinha: বিয়ের দুমাসের মধ্যেই নিজের সাধের বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করতে চান সোনাক্ষী, দাম কত জানেন?

বিনোদন ডেস্ক, সময় কলকাতা, ২১ অগস্টঃ চলতি বছরের জুন মাসে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। অভিনেতা জাহির ইকবালের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন দাবাং-এ সলমন খানের নায়িকা। নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কিন্তু বিয়ের দুই মাস গড়াতে না গড়াতে বড় সিদ্ধান্ত নিলেন শত্রুঘ্ন কন্যা। যেই ফ্ল্যাটে বিয়ে হয়েছিল, সেই ফ্ল্যাটটি এ বার বিক্রি করে দিতে চলেছেন তিনি। দাম কত জানেন?

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: হাতে মাত্র ৪৫ সেকেন্ড, নিচের দেওয়া ছবি দুটি থেকে জলদি ৩ টি পার্থক্য খুঁজে বার করুন

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: আপনার পর্যবেক্ষণ ক্ষমতা টেক্কা দেবে শার্লক হোমসকে? তাহলে ৩৫ সেকেন্ডে নিচের ছবি দুটি থেকে তিনটি পার্থক্য খুঁজে বের করুন

বান্দ্রার ওরলি থেকে আরব সাগরের সংযোগস্থলের আবাসনে থাকেন সোনাক্ষী । অভিনেত্রীর বিয়ের ভিডিওতেও সেই ফ্ল্যাটের অন্দরমহলের কিছুটা অংশ দেখা গিয়েছে। প্রায় ২৪০০ স্কোয়ার ফুটের দুই কামড়ার ফ্ল্যাট অভিনেত্রীর। ২০২০ সালে প্রায় পাঁচ কোটি টাকা খরচ করে তিনি ফ্ল্যাটটি কিনেছিলেন। পরে আরও পাঁচ কোটি টাকা খরচ করে ভিতরটা সাজিয়েছিলেন। সি ফেসিং বারান্দা, সার্ভেন্ট কোয়াটার, নিজস্ব লিফট, বিশাল কিচেন, জিম-সহ আধুনিক সব ব্যবস্থাই সেখানে রয়েছে। এছাড়াও রয়েছে তিনটি গাড়ি পার্কিংয়ের জায়গা। কিন্তু আপনি ভাবছেন কত দামে তিনি সেটি বিক্রি করবেন? অভিনেত্রী নিজের এই বিলাসবহুল ফ্ল্যাটের দাম রেখেছেন ২৫ কোটি টাকা।   

আরও পড়ুনঃ Puri Jagannath Mandir Mahaprasad: পুরীর মন্দিরে মহাপ্রসাদ মিলবে বিনামূল্যে, পরিকল্পনা ওড়িশা সরকারের

সম্প্রতি একটি বাড়ি-জমি অনলাইন কেনাবেচার সংস্থা এই ফ্ল্যাটের ভিডিও পোস্ট করে সমাজমাধ্যমে। সেখানে কার ফ্ল্যাট তা উল্লেখ করা ছিল না। কিন্তু নেটনাগরিকদের চোখকে ধুলো দেওয়া কী এতই সহজ? যারা খুব মন দিয়ে সোনাক্ষীর বিয়ের ভিডিওতে চোখ রেখেছিলেন, তাঁরা এক দেখায় চিনতে পারেন এই বিক্রি হতে চলা ফ্ল্যাটটি আসলে সোনাক্ষীর। তখনই আবার শুরু হয় গুঞ্জন। কেন অভিনেত্রী নিজের সাধের এই ফ্ল্যাট বিক্রি করতে চলেছেন? যদিও এই প্রশ্নের কোনও সদুত্তর পাওয়া যায়নি। তবে যেটা জানা গিয়েছে, একই আবাসনে আরও একটি ফ্ল্যাট রয়েছে অভিনেত্রীর। প্রায় ১১ কোটি টাকা দিয়ে তিনি সেই ফ্ল্যাট কিনেছিলেন একই আবাসনে। সেখানেই নতুন ইনিংস শুরু করবেন নবদম্পতি। 

About Post Author