Home » RG KAR Hospital: আরজিকর কাণ্ডে সিল বন্ধ খামে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিল সিবিআই

RG KAR Hospital: আরজিকর কাণ্ডে সিল বন্ধ খামে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিল সিবিআই

সময় কলকাতা ডেস্ক, ২২ আগস্ট : আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। আরজিকর কাণ্ডের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে চলছে বিক্ষোভের আগুন। এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি হাসপাতাল। বৃহস্পতিবার আরজিকর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলার দ্বিতীয় শুনানি সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চে শুরু হয়েছে মামলার শুনানি।

আরও পড়ুন  RG KAR Doctor Deathঃ আরজিকর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে শুরু মামলার শুনানি

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে উপস্থিত রয়েছেন আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি-সহ অন্য আইনজীবীরা। সলিসিটর জেনারেল তুষার মেহতাও রয়েছেন এজলাসে। এদিন সিল বন্ধ খামে আরজিকর কাণ্ডের তদন্তের রিপোর্ট জমা দিয়েছে সিবিআই।

আরও পড়ুন   প্রতিবাদ আন্দোলন :” চামড়া গুটিয়ে” দেওয়ার প্রধান শিক্ষকের ধমকের পরেও ছাত্র-ছাত্রীরা রাস্তায়

এদিকে, আরজিকরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় একের পর এক গাফিলতির অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। নিরাপত্তার অভাব বোধ করায় অনেক নার্স ও চিকিৎসক হস্টেল ছেড়ে চলে গিয়েছেন। নিরাপত্তা, সিসিটিভির যথাযথ ব্যবহারের মতো একাধিক বিষয় নিয়ে সরব চিকিৎসক সমাজ থেকে বিভিন্ন মহল। এই আবহে এবার দেশের সব হাসপাতালগুলির নিরাপত্তায় নয়া নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। নির্দেশিকায় বলা হয়েছে, যত শীঘ্র সম্ভব হাসপাতালের ডার্ক স্পট চিহ্নিত করতে হবে। প্রশিক্ষিত সিকিউরিটি গার্ড নিয়োগ করতে হবে। একইসঙ্গে মহিলা নিরাপত্তা রক্ষী নিয়োগেরও নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধু ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়েই দায় সারা যাবে না। সেই সিসিটিভি ক্যামেরা হতে হবে ‘হাই রেজোলিউশন’-এর।

আরও পড়ুন ৪৫ বছরে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে মোদির ওয়ারশ সফর

আরও পড়ুন  RG Kar Hospital Doctor Death:আরজিকর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে শহরের দুই বিশিষ্ট চিকিৎসককে তলব লালবাজারের

#RGkarHospital  

#RGkarPrincipalSandeepGhoshresigned 

#Supreme court

#RGkarPrincipalSandeepGhosh  

#RGKARDoctorDeath   

#Latestbengalinews

About Post Author