Home » চিকিৎসকরা আতঙ্কিত, সুপ্রিম কোর্টে জানালেন চিকিৎসকদের আইনজীবী

চিকিৎসকরা আতঙ্কিত, সুপ্রিম কোর্টে জানালেন চিকিৎসকদের আইনজীবী

সময় কলকাতা ডেস্ক, ২২ আগস্ট :  চিকিৎসকরা আতঙ্কিত গোটা ঘটনায়। সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে আইনজীবী এমনটাই দাবি করলেন। কলকাতা আরজিকর হাসপাতাল আতঙ্ক মামলার শুনানি শুরু করল সুপ্রিম কোর্ট। কলকাতায় তরুণী চিকিৎসককে ধর্ষণ-হত্যা মামলার শুনানি  সুপ্রিম কোর্টে।প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে এবং বিচারপতি জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ মামলার শুনানি করছে।

চিকিৎসকদের আইনজীবী জানিয়েছেন চিকিৎসকদের  হুমকি দেওয়া হচ্ছে পুলিশ -প্রশাসনের তরফ থেকে।আর জি কর হাসপাতালের ভিতরেই চিকিৎসকদের হুমকি দেওয়া হচ্ছে।  চিকিৎসকদের আইনজীবীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি চিকিৎসকদের নিরাপত্তার আশ্বাস প্রদান করেন। চিকিৎসকদের আইনজীবীর আরও অভিযোগ, আর জি করের প্রাক্তন অধ্যক্ষ ১৪ লক্ষ টাকার সিসিটিভি ইনস্টল করেননি। সিসিটিভি থাকলে গোটা ঘটনাটি ট্র্যাক করা যেত।

সকাল ১১টা ১৮ মিনিটে  শুনানি শুরু হয়। চিকিৎসকদের আইনজীবী জানিয়েছেন ৪৮ ঘণ্টা কাজ করার পর শরীর-মন অবসন্ন হয়ে যায়। তখন কেউ উত্যক্ত করলেও বাধা দেওয়ার ক্ষমতা থাকে না। গুরুতর অপরাধের ক্ষেত্রে কী হতে পারে বলার অপেক্ষা রাখে না।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় শুনানির মাঝে জানান, সরকারি হাসপাতালের অবস্থা কী তিনি তা জানেন। তিনি এও জানান, তাঁর আত্মীয়কে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালের মেঝেতে ঘুমিয়েছেন। দেখেছেন, চিকিৎসকরা ৩৬ ঘণ্টা কাজ করেন। অতঃপর চিকিৎসকের আইনজীবী চিকিৎসকদের  নিরাপত্তার প্রশ্নের কথা তুলে ধরেন ।

আরও পড়ুন RG KAR Hospital: আরজিকর কাণ্ডে সিল বন্ধ খামে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিল সিবিআই

About Post Author