Home » পলিগ্রাফ টেস্ট : আমি যাওয়ার আগেই মেয়েটা মরে পড়েছিল,বলল সঞ্জয়

পলিগ্রাফ টেস্ট : আমি যাওয়ার আগেই মেয়েটা মরে পড়েছিল,বলল সঞ্জয়

সময় কলকাতা ডেস্ক, ২৬ আগস্ট : পলিগ্রাফ টেস্টে কী বলল ৯ আগস্ট আরজ কর হাসপাতালে চিকিৎসক খুন ও ধর্ষণে প্রধান অভিযুক্ত সঞ্জয়?

দুটি ইংরেজি সংবাদ মাধ্যম অনুযায়ী, সূত্রের খবর – লাই ডিটেক্টরের সামনে নিজেকে নির্দোষ প্রতিপন্ন করতে চেষ্টা করেছে সঞ্জয় রায়। জানা গিয়েছে কিছুটা চিন্তিত ও টেনশনে ভুগতে থাকা সঞ্জয় রায় চাঞ্চল্যকর বক্তব্য রেখেছে লাই ডিটেক্টরের সামনে ।

কী বলেছে সঞ্জয়?

 

আমি যাওয়ার আগেই মেয়েটা মরে পড়েছিল : সঞ্জয় রায়

বক্তব্যে অসঙ্গতি থাকায় ও কয়েকদিন ধরে নিজেকে নির্দোষ বলতে থাকা সঞ্জয় রায়ের বক্তব্য খতিয়ে দেখতে পলিগ্রাফ টেস্টের আবেদন করা হয়েছিল। নিজেকে নির্দোষ প্রমাণ করতে পলিগ্রাফ টেস্টে সম্মতি ও দেয় সঞ্জয়।সঞ্জয় রায় দাবি করেছে, সে যাওয়ার আগেই ট্রেনি চিকিৎসকের মৃত্যু হয়েছিল। লাই ডিটেক্টর যন্ত্রের সামনে এমনটাই জানায় সঞ্জয় রায়। ( সৌজন্য ToI )

সংবাদ সংস্থার সূত্র অনুযায়ী,কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ট্রেনি ডাক্তার ধর্ষণ ও হত্যার প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়, লাই ডিটেক্টর পরীক্ষায় দাবি করেছেন যে সে যখন সেমিনার হলে পৌঁছেছিল ততক্ষণে চিকিৎসক মারা গিয়েছিলেন ।

আরও বেশ কিছু কথা জানিয়েছে যা তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেই মনে করছেন সঞ্জয় রায়ের বক্তব্য পরীক্ষাকারীরা।

উল্লেখ্য, আর জি হাসপাতাল ধর্ষণ ও হত্যা মামলায় নির্দোষ দাবি করার কয়েকদিন পর  রবিবার সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করা হয়। লাই ডিটেক্টর যন্ত্রের সামনে সত্য মিথ্যা নির্ণায়ক পরীক্ষাটি বেশ কয়েকটি মিথ্যা এবং অবিশ্বাস্য উত্তর তুলে ধরেছে , সূত্রের বরাত দিয়ে ToI জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মিথ্যা শনাক্তকারী পরীক্ষার সময় সঞ্জয় রায় অস্থির ও উদ্বিগ্ন হয়ে পড়েছিল।সিবিআই বিভিন্ন প্রমাণের সাথে তাকে জেরা করার সময়  তিনি একাধিক সময় (আলিবাই )উদ্ধৃত করেছিলেন। সে দাবি করে  যখন নির্যাতিতাকে সেরাতে দেখেছিল, তার আগেই নির্যাতিতার মৃত্যু হয়েছিল, প্রতিবেদনে  এমনটাই বলা হয়েছে।

সঞ্জয় রায়ের দাবি, সে ভয়ে সেমিনার হল থেকে  পালিয়ে যায় ।

অপরাধের পর, কলকাতা পুলিশ জানিয়েছিল , সঞ্জয় রায় ধর্ষণ ও খুনের কথা স্বীকার করেছে।সম্প্রতি, সে নিজের বয়ান থেকে সরে আসে , দাবি করে যে তাকে ফাঁসানো হচ্ছে এবং সে নির্দোষ।।

আরও পড়ুন RGKAR Hospital Horror Update :সন্দীপ -সঞ্জয় সহ কোন সাতজনের কেন পলিগ্রাফ টেস্টের অনুমতি? ধোঁয়াশা কি কাটবে?

About Post Author