সময় কলকাতা ডেস্ক , ২৭ আগস্ট: আরজিকরের ঘটনার প্রতিবাদে রাজ্য সহ গোটা দেশের বিভিন্ন প্রান্তে মিছিল-আন্দোলন অব্যাহত। এই ইস্যুতে আজ, ২৭ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে একটি অরাজনৈতিক সংগঠন। নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে হাওড়া ব্রিজে। হাওড়া সেতুতেও পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের।

আরও পড়ুন নবান্ন অভিযানের আগে নাকা চেকিং চলাকালীন আগ্নেয়াস্ত্র কার্তুজ-সহ গ্রেফতার পাঁচ যুবক
ব্যারিকেডের একাংশ ভাঙতেই রণক্ষেত্র হাওড়া ব্রিজের শেল ফাটাতে শুরু করেছে পুলিশ। পুলিশি বাধাতেও এগিয়ে যাওয়ার চেষ্টা আন্দোলনকারীদের। চলছে লাঠিচার্জ। পুলিশের ত্রিমুখী আক্রমণে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইট ও লাঠি ছুড়তে দেখা যায়। নবান্ন অভিযান ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে সাঁতরাগাছিও। সাঁতরাগাছি স্টেশনে স্তব্ধ ট্রেন চলাচল। রেললাইন থেকে পাথর তুলে পুলিশের দিকে ছুড়তে দেখা যায় আন্দোলনকারীদের।


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?