Home » নবান্ন অভিযানের আগে নাকা চেকিং চলাকালীন আগ্নেয়াস্ত্র কার্তুজ-সহ গ্রেফতার পাঁচ যুবক

নবান্ন অভিযানের আগে নাকা চেকিং চলাকালীন আগ্নেয়াস্ত্র কার্তুজ-সহ গ্রেফতার পাঁচ যুবক

সময় কলকাতা ডেস্ক , ২৭ আগস্ট:  নবান্ন অভিযানের আগে শহরজুড়ে জোরকদমে নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। জেলায় জেলায় নাকা বসিয়ে চলছে পুলিশের নজরদারি। রবিবার রাতে নাকা চেকিং চলার সময় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার পাঁচ দুষ্কৃতী। ইতিমধ্যেই ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের নাম শিবনাথ বিশ্বাস (৩৬) , সৌম সুরুল (৩৩), সুমিত দাস(২০) ,স্বস্তি দাস (৩০) , দীপক সিং(২৬)। এরা সকলেই শ্রীরামপুরের বাসিন্দা বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন   ঢাকে কাঠি পড়ল দুর্গা পুজোর, চিরাচরিত প্রথা মেনে জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো সম্পন্ন হল বেলুড় মঠে

চন্দননগর পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বৈদ্যবাটি দির্ঘাঙ্গী মোড় এলাকায় দিল্লি রোডের উপর পুলিশের নাকা চেকিং চলছিল। আর তাতেই বড়সড় সাফল্য পায় পুলিশ। সেসময় সন্দেহজনক একটি গাড়িকে আটক করে পুলিশ। তল্লাশি করতে গেলে গাড়ি ছেড়ে পালিয়ে যায় গাড়ির চালক।

আরও পড়ুন   RG Kar financial corruption caseঃ পরপর দশদিন! আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি কাণ্ডে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ

এরপর তল্লাশি অভিযান চালাতেই উদ্ধার হয় ২ টি নাইন এমএম পিস্তল ও ছয় রাউন্ড কার্তুজ। এরপরেই পাঁচজন দুষ্কৃতীকে গ্রেফতার করে শ্রীরামপুর থানায় নিয়ে আসা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে দুজনের বিরুদ্ধে আগে অপরাধের অভিযোগ আছে। আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতীরা কোথায় যাচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

#Latestbengalinews

#নাকাচেকিং

#NabannaAbhijan

About Post Author