Home » ‘নিখোঁজ’ ৪ ছাত্রনেতাই গ্রেফতার, স্পষ্ট করল রাজ্য পুলিশ

‘নিখোঁজ’ ৪ ছাত্রনেতাই গ্রেফতার, স্পষ্ট করল রাজ্য পুলিশ

সময় কলকাতা ডেস্ক , ২৭ আগস্ট:  আরজিকরের ঘটনার প্রতিবাদে রাজ্য সহ গোটা দেশের বিভিন্ন প্রান্তে মিছিল-আন্দোলন অব্যাহত। পড়ুয়াদের পাশাপাশি রাজনৈতিক দলগুলিও প্রতিবাদ কর্মসূচি নিচ্ছে প্রায় প্রতিদিনই। এই ইস্যুতে আজ, মঙ্গলবার, ২৭ আগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এই অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে একটি অরাজনৈতিক সংগঠন। ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে ওই সংগঠনের তরফে সোশ্যাল মিডিয়ায় নবান্ন অভিযানের যে ডাক দেওয়া হয়েছে, তাতে গত শুক্রবারই সম্মতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। এসবের মাঝেই সোমবার রাতের পর হাওড়া স্টেশন থেকে ‘নিখোঁজ’ হয় চার জন ছাত্রনেতা। নিখোঁজ চার ছাত্রনেতাই লেন শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি এবং প্রীতম সরকার। মঙ্গলবার সকালেই রাজ্য পুলিশের তরফে একটি পোস্ট করে স্পষ্ট করা হয়েছে, শান্তি ও নিরাপত্তার স্বার্থে ওই ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন   পড়ুয়া-বিক্ষোভকারী খণ্ডযুদ্ধে মহাত্মা গান্ধী রোডেও ধুন্ধুমার পরিস্থিতি, ফাটানো হল কাঁদানে গ্যাসের শেল, জনতার ছোড়া ইটে মাথা ফাটল আইসি চণ্ডীতলার

এদিকে, এদিন সকালেই গোটা বিষয়টি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। তারপরেই পুলিশ এই চার ছাত্রকে গ্রেফতার করেছে বলে সোশ্যাল মিডিয়ায় আশঙ্কা প্রকাশ করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা লিখেছেন, হাওড়ায় স্বেচ্ছাসেবকদের ফুড প্যাকেট বিতরণের দায়িত্বে ছিলেন চার জন। হঠাৎ করে মধ্যরাতের পর হাওড়া স্টেশন থেকে তাঁদের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না, ফোনেও উত্তর পাওয়া যাচ্ছে না। আমরা সন্দেহ করছি, পুলিশ তাঁদের আটক করে থাকতে পারে। যদি তাঁদের কিছু হয়ে যায়, তার জন্য দায়ী থাকবে মমতার পুলিশ।’ শুভেন্দু অধিকারীর এই পোস্টের পর রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। রাজ্য পুলিশ সোশ্যাল মিডিয়ায় এই সম্পর্কিত একটি পোস্ট করে। সেখানে বলা হয়, ‘নবান্ন অভিযানে ‘লাশ ফেলে দেওয়ার ছক’, গ্রেফতার ৪’।

ইতিমধ্যেই রাজ্য পুলিশ জানিয়েছেন, ‘গত রাত থেকে চারজন পড়ুয়া নিখোঁজ, এই মর্মে এক রাজনৈতিক নেতা টুইট করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন। সত্যিটা হল, কেউ নিখোঁজ নন। ওই চারজন আজকের নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা করছিলেন বলে আমাদের কাছে নির্দিষ্ট এবং অকাট্য তথ্যপ্রমাণ রয়েছে। খুন এবং খুনের চেষ্টার চক্রান্ত করছিলেন ওঁরা। শান্তিরক্ষার স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ওঁদের গ্রেফতার করা হয়েছে দের পরিবারের সদস্যদের তা জানিয়েও দেওযা হয়েছে।’

#CalcuttaHighCourt 

#NabannaAbhijan  

#Nabannacampaign  

#ShuvenduAdhikari  

#শুভেন্দুঅধিকারী  

কলকাতাহাইকোর্ট

About Post Author