Home » পুজোর মুখে সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর! অবসরকালীন ভাতা এক লাফে ২ লক্ষ টাকা বাড়াল সরকার

পুজোর মুখে সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর! অবসরকালীন ভাতা এক লাফে ২ লক্ষ টাকা বাড়াল সরকার

সময় কলকাতা ডেস্ক, ৩০ আগস্ট :  পুজোর মুখে সিভিক ভলান্টিয়ারদের জন্য নতুন উপহার রাজ্য সরকারের। বাড়ানো হল রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের অবসরকালীন অর্থপ্রাপ্তির পরিমাণ কয়েকদিন আগেই সিভিক ভলান্টিয়ারদের পুজো বোনাস ১৩ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবার তাঁদের অবসরকালীন সুবিধা ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল। ৬০ বছর পর্যন্ত কাজ করলে এই টাকা পাবেন সিভিক ভলান্টিয়াররা।

আরও পড়ুন   OPTICAL ILLUSION: চোখের ধাঁধা, মাত্র ৪৫ সেকেন্ডে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করে দেখান

ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে নবান্ন জানিয়েছে, কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অধীনের সমস্ত সিভিক ভলান্টিয়াররা অবসরের সময়ে এই সুবিধা পেতে চলেছেন। সিভিক ভলান্টিয়ারদের পাশপাশি ভিলেজ পুলিশদেরও এই সুবিধা দেবে রাজ্য সরকার।

আরও পড়ুন  Gujarat Flood: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট, ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯, ঘরছাড়া হাজার হাজার মানুষ

কয়েকদিন আগেই সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাস বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে। এ বছর পুজোয় সিভিক ভলান্টিয়ারদের বোনাস বাড়িয়ে ৬০০০ টাকা করা হয়েছে। গত বছর পর্যন্ত কলকাতা ও রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়ারদের বোনাস ছিল ৫,৩০০ টাকা। ৭০০ টাকা বাড়িয়ে তা ৬ হাজার টাকা করা হয়েছে। তবে অবসরকালীন সুবিধা বাড়ানো হল তার অনেক বেশি হারে। এক লাফে ৪০ শতাংশ বাড়ানো হল সেই সুবিধা। নবান্নের তরফে বলা হয়েছে, সিভিক ভলান্টিয়ারদের টার্মিনাল বেনিফিট বাড়ানোর বিষয়টি অনেক দিন ধরে সরকারের বিবেচনায় ছিল। সেই লক্ষ্যে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

#CivicVolunteers

#MamataBanerjee

# CivicVolunteerRetirementBenefits

#Civic-VillagePolice

#Latestbengalinews 

About Post Author