Home » ধর্ণা- মিছিল কর্মসূচির মাঝেই শনিবার থেকে চালু চার ঘন্টার টেলি মেডিসিন পরিষেবা

ধর্ণা- মিছিল কর্মসূচির মাঝেই শনিবার থেকে চালু চার ঘন্টার টেলি মেডিসিন পরিষেবা

সময় কলকাতা ডেস্ক, ৩১ আগস্ট: আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। দোষীদের বিচার চেয়ে কর্মবিরতির ডাক দিয়েছিলেন জুনিয়ার ডাক্তাররা। টানা ২১ দিন কর্মবিরতির পর আজ, শনিবার থেকে শুধুমাত্র চার ঘন্টার জন্য টেলি মেডিসিন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হল। কর্মবিরতি প্রত্যাহার না করলেও চলবে টেলি মেডিসিন পরিষেবা জুনিয়র ডাক্তারদের তরফে বেশ কিছু মোবাইল নম্বর দেওয়া হয়েছে। রোগীদের যোগাযোগ করতে হবে ৮৭৭৭৫৬৫২৫১, ৮৭৭৭৫৬৯৩৯৯, ৮৭৭৭৫৭৯৫১৭ ও ৬২৯০৩২৬০৭৯ হোয়াটসঅ্যাপ নম্বরে। এই নম্বরগুলিতে যোগাযোগ করে ডাক্তারদের থেকে টেলি মেডিসিন পরিষেবা পাওয়া যাবে। তবে, এখনই পুরোপুরি কর্মবিরতি প্রত্যাহার করার পথে হাঁটছেন না জুনিয়র ডাক্তাররা। জানা গিয়েছে, সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত পরিষেবা পাবেন রোগীরা।

আরও পড়ুন   প্রায় ৫ ঘণ্টা পর বিটি রোডে অবরোধ উঠল, সিভিক ভলান্টিয়ার এবং পুলিশের বিরুদ্ধে দায়ের এফআইআর

আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতির জেরে বিপাকে পড়েছিল সাধারণ মানুষ। তবে এদিন রোগীদের স্বার্থেই কর্মবিরতি কিছুটা শিথিল করলেন আরজিকরের জুনিয়ার ডাক্তাররা। গতকাল অর্থাৎ শুক্রবার রাতেই এই ঘোষণা করেছিল ‘পশ্চিমবঙ্গ জুনিয়ার ডক্টরস ফ্রন্ট’। ‘তিলোত্তমা টেলিমেডিসিন’ নামক কর্মসূচির মাধ্যমেই সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত চার ঘন্টার পরিষেবা চালু করার সিদ্ধান্তে শান্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ। উচ্চ মধ্যবৃত্তের একটা শ্রেণীকে এই সমস্যা তেমনভাবে ক্ষতিগ্রস্থ না করলেও মধ্যবৃত্ত ও নিম্ন মধ্যবৃত্তকে নাজেহাল করে রেখেছিল ডাক্তারদের এই কর্মবিরতি।

যদিও টেলিমেডিসিন পরিষেবা চালু হলেও কর্মবিরতি এখনই সম্পূর্ণ তুলছেন না বলেই জানিয়েছে ‘পশ্চিমবঙ্গ জুনিয়ার ডক্টরস ফ্রন্ট’। আগামী ৪ সেপ্টেম্বর বিচার পেতে নতুন একটি কর্মসূচির আয়োজন করেছে জুনিয়র ডাক্তাররা। এই কর্মসূচির নাম দিয়েছে, ‘বিচার পেতে আলোর পথে’। তাঁদের মূলত দুটি দাবি। এক, নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগ। দুই,প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে। এদিকে, আরজিকর কাণ্ডে আদালতের পরবর্তী শুনানি ৫ সেপ্টেম্বর। আন্দোলন মঞ্চ থেকেই ওই দিন কি বলে শীর্ষ আদালত চোখ রাখবেন জুনিয়ার ডাক্তাররা।

#West Bengal Junior Doctors 

#Telemedicine Service 

#RGkarHospital   

#RGkarPrincipalSandeepGhoshresigned   

#RGkarPrincipalSandeepGhosh    

#RGKARDoctorDeath    

#Latestbengalinews

About Post Author