Home » প্রায় ৫ ঘণ্টা পর বিটি রোডে অবরোধ উঠল, সিভিক ভলান্টিয়ার এবং পুলিশের বিরুদ্ধে দায়ের এফআইআর

প্রায় ৫ ঘণ্টা পর বিটি রোডে অবরোধ উঠল, সিভিক ভলান্টিয়ার এবং পুলিশের বিরুদ্ধে দায়ের এফআইআর

সময় কলকাতা ডেস্ক, ৩১ আগস্টঃ দীর্ঘ ৫ ঘণ্টা পর বিটি রোডে অবরোধ তুলে নিলেন আন্দেলনকারীরা। তবে, এই মুহূর্তে অবরোধ উঠে গেলেও বিটিরোড কার্যত অবরুদ্ধ। ধীরে ধীরে রাস্তা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে, আন্দোলনকারীদের দাবি মেনে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এফআইআর রুজু হল। একইসঙ্গে অভিযোগ দায়ের হয়েছে সিভিক ভলান্টিয়ারকে ছেড়ে দেওয়ায় অভিযুক্ত ট্র্যাফিক সার্জেন্টের বিরুদ্ধেও।

আরও পড়ুন  Killing of Pregnant Elephant: ঝাড়গ্রামে জ্বলন্ত তির ছুড়ে মারা হলো অন্তঃসত্ত্বা হাতিকে, ঘটনার পিছনে করা ? রিপোর্ট চায় উচ্চ আদালত।

আরও পড়ুন   Kunal Ghosh: আরজি কর কাণ্ডের প্রতিবাদে গান, ‘ভাল ছেলে’ অরিজিৎকে নিশানা কুণালের

প্রসঙ্গত, আরজিকরের ঘটনার প্রতিবাদে গত শুক্রবার রাতে সিঁথির মোড় এলাকায় প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং প্রাক্তনীরা। সেখানে এক সিভিক ভলান্টিয়ারের আচরণে আপত্তি তোলেন তাঁরা। অভিযোগ, মদ্যপ অবস্থায় ওই সিভিক ভলান্টিয়ার বাইক নিয়ে তাঁদের ব্যারিকেডে ধাক্কা মারেন।পড়ুয়াদের উদ্দেশে আপত্তিকর মন্তব্যও করেন তিনি। এরপর সিভিক ভলান্টিয়ারকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন রবীন্দ্রভারতীর পড়ুয়ারা। এদিকে, ঘটনাস্থলে কর্তব্যরত ট্র্যাফিক সার্জেন্ট তাঁর বিরুদ্ধে কোনরকম পদক্ষেপ না করেই ছেড়ে দেন। এতে পড়ুয়াদের ক্ষোভ আরও বেড়ে যায়। উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। এরপর ওই ট্র্যাফিক সার্জেন্টকে ঘিরে বিক্ষোভ দেখান রবীন্দ্রভারতীর পড়ুয়ারা।

শনিবার সকাল পর্যন্ত ওই সার্জেন্টকে আটকে রাখা হয়েছিল রাস্তায়। এরপরই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ও ট্র্যাফিক সার্জেন্টের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের দাবিতে রাস্তা অবরোধ শুরু হয়। আন্দোলনকারীদের দাবি মেনে এদিন সকালে ওই দুজনের বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেছে। লালবাজার সূত্রে খবর, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে কাশীপুর থানার হেফাজতে রাখা হয়েছে। আপাতত সিভিকের কাজ তিনি করতে পারবেন না। এরপরই রাস্তা অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। অন্যদিকে, এই ঘটনার জেরে ডানলপ-শ্যামবাজার রুটে সিঁথির মোড় কার্যত অবরুদ্ধ হয়ে যায়। ধীরে ধীরে রাস্তা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

#BTRoadBlockade 

#RGKarIssue

#RGkarHospital  

#RGKARDoctorDeath    

#Latestbengalinews

About Post Author