সময় কলকাতা ডেস্ক, ২ সেপ্টেম্বরঃ আরজিকর ঘটনার প্রতিবাদে গত ২৭ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে একটি অরাজনৈতিক সংগঠন। এই নবান্ন অভিযানে অশান্তির ঘটনায় ছাত্র সংগঠনের অন্যতম আহ্বায়ক সায়ন লাহিড়ীকে শনিবার দুপুরের মধ্যে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মত ওইদিন বেলা ১টা ৪১ মিনিটে ব্যাঙ্কশাল কোর্ট থেকে ছাড়া পান ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের’ অন্যতম আহ্বায়ক। এরপর ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর আহ্বায়ক সায়ন লাহিড়ীর জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্য সরকার। সায়ন লাহিড়ীর জামিন মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। আদালত স্পষ্ট জানাল, ওই ছাত্রনেতার জামিন মঞ্জুর হওয়াই উচিত।
আরও পড়ুন মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা, মৃত অন্তত ২৭, বাতিল ১৪০ ট্রেন
প্রসঙ্গত, গত শুক্রবারই রাজ্যের তরফে জানানো হয়েছিল, পুলিশের অনুমতি ছাড়াই নবান্ন অভিযান কর্মসূচির ডাক দিয়েছিলেন সায়ন। ওই কর্মসূচি কোনও ভাবেই শান্তিপূর্ণ ছিল না। তবে বিচারপতি সিনহা প্রশ্ন ছিল, সায়ন কোনও রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত কি না। জবাবে রাজ্য জানিয়েছিল, তিনি ছাত্রনেতা। এ কথা শুনে বিচারপতি প্রশ্ন করেন, ‘তাহলে একজন ছাত্রনেতা কে কী ভাবে ‘প্রভাবশালী’ বলা হচ্ছে? তিনি কি এতই জনপ্রিয় যে, মিছিলের ডাক দিল আর হাজার হাজার লোক জড়ো হয়ে গেল? সায়ন কি সক্রিয় রাজনীতিতে রয়েছেন?’ তবে রাজ্যের যুক্তি ছিল, সায়ন নবান্ন অভিযানের মিছিলে প্ররোচনামূলক বক্তব্য রেখেছিলেন।

এর আগে গত ২৬ আগস্ট নবান্ন অভিযান নিয়ে সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশ। ওই বৈঠকে কলকাতা পুলিশের এডিজি মনোজ ভার্মা বলেন,‘ নবান্ন সংরক্ষিত জায়গা। নবান্ন চত্বরে কোনও রকম কর্মসূচির জন্য অনুমতির প্রয়োজন হয়। তবে ২৭ তারিখের সেই অভিযানের জন্য কেউ পুলিশের কাছে অনুমতিই চায়নি। তাই এই কর্মসূচি সম্পূর্ণ বেআইনি।’ অন্যদিকে, ওই বৈঠকে এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার জানান, ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের নাম করে এই অভিযানের ডাক দেওয়া হয়েছে। কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি, এই নামে কোনও সংগঠন নেই। আমরা জানতে পেরেছি, সংগ্রামী যৌথমঞ্চও নাকি এই ছাত্রসমাজের অভিযানে যুক্ত হয়েছে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারাও আমাদের কিছু জানায়নি।’


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?