সময় কলকাতা ডেস্ক, ৩ সেপ্টেম্বরঃ আরজিকর কাণ্ডের আবহে নারী ও শিশু নির্যাতন রুখতে কড়া আইন আনার দাবি উঠেছিল রাজ্য সরকারের তরফে। তৃণমূলের তরফে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম ওই দাবি জানান সমাজ মাধ্যমে একটি পোস্ট করে। সেই মত এবার রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনেই বিধানসভায় পেশ হল ধর্ষণ বিরোধী ‘অপরাজিতা’ বিল। আইনমন্ত্রী মলয় ঘটক পেশ করলেন ‘অপরাজিতা নারী ও শিশু বিল’ ২০২৪। সোমবারই এই বিলের খসড়া প্রত্যেক বিধায়ককে দেওয়া হয়েছিল। সেইমতো এদিন বিল পেশের আগে বেশ কিছু সংশোধনী-সহ প্রস্তাব জমা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন আরজিকর হাসপাতাল : দুর্নীতি কাণ্ডে ধৃতদের সঙ্গে খুন ও ধর্ষণ কাণ্ডের কি যোগসাজস আছে?

এদিন বিধানসভায় বিল পেশ হওয়ার পর তা সমর্থন জানায় বিজেপি। মঙ্গলবার সকালে বিল পেশ হওয়ার পর বিল নিয়ে শুরু হয় আলোচনা। বিজেপির পক্ষে এদিন বক্তব্য পেশ করছেন শিখা চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিখা ও অগ্নিমিত্রা- দুই বিধায়কই জানিয়েছেন ধর্ষণ-বিরোধী এই বিলে সমর্থন জানানো হচ্ছে।
শুভেন্দু অধিকারী এই বিল প্রসঙ্গে রাজ্য সরকারকে বিদ্ধ করে বলেন, ‘সরকারের আনা এই বিলকে সমর্থন করছি। কিন্তু আপনারা এই বিল আনতে তাড়াহুড়ো করলেন কেন? আমরা চাইলে বলতে পারতাম সিলেক্ট কমিটিতে পাঠান। কিন্তু আমরা শাস্তি চাই। ভোটাভুটি চাইব না। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনব। কিন্তু এই বিল দ্রুত কার্যকর করতে হবে। সেই দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে।‘
আরও পড়ুন আরজিকর হাসপাতাল : দুর্নীতি কাণ্ডে ধৃতদের সঙ্গে খুন ও ধর্ষণ কাণ্ডের কি যোগসাজস আছে?
এদিকে, এই বিল প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে বলেন, ‘এই বিল একটা ইতিহাস! প্রধানমন্ত্রী পারেননি। আমরা পারলাম। করে দেখালাম। প্রধানমন্ত্রী দেশের লজ্জা! উনি মেয়েদের রক্ষা করতে পারেননি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।
#AparajitaBill2024
#CMMamataBanerjee
#Latestbengalinews
#Westbengalassembly


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?