Home » কিডনির সমস্যায় ভুক্তভোগী? রোজের ডায়েটে রাখুন ধন্বন্তরি এই ৫ খাবার

কিডনির সমস্যায় ভুক্তভোগী? রোজের ডায়েটে রাখুন ধন্বন্তরি এই ৫ খাবার

সময় কলকাতা ডেস্ক, ৭ সেপ্টেম্বরঃ কিডনি হল দেহের ছাঁকনি। এই অঙ্গটিকে সবসময় সুস্থ রাখা দরকার। দেহে মজুত থাকা ময়লাকে প্রস্রাবের মাধ্যমে শরীরের বাইরে বের করে দেয় কিডনি। বর্তমানে অল্প বয়স থেকে শুরু করে বেশি বয়সের অনেকেই কিডনির সমস্যায় ভুক্তভোগী। মানুষের হার্টের পাশাপাশি কিডনির সঠিক পরিচর্যা দরকার না হলে দেখা দিতে পারে অনেক ধরনের সমস্যা। অনিয়মিত জীবন, জল কম খাওয়া, অতিরিক্ত নুন এবং আমিষ খাবার খাওয়া এসবের কারণে কিডনির সমস্যায় ভুগতে হয়। অনেক সময় সোডিয়াম, ক্যালসিয়াম কিডনিতে পৌঁছনোর কারণে কিডনির সমস্যায় ভুগতে হয়। তাই কিডনির সমস্যায় জর্জরিত হওয়ার আগেই নিজেকে সতর্ক হতে হবে। কিডনির সমস্যায় রোজের ডায়েটে এমন খাবার রাখতে হবে যা শরীর সুস্থ করতে পারে। এই তালিকায় রয়েছে-

আরও পড়ুন        স্বাস্থ্য দফতরের পর এবার সন্দীপকে শোকজ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল, সাসপেন্ড অভীক-বিরূপাক্ষ 

 রসুন

কিডনি ভাল রাখতে রসুন যথেষ্ট সাহায্যখ করে। কেননা রসুনে রয়েছে অ্যা ন্টি-অক্সিড্যা ন্ট এবং অ্যানন্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। যা কিডনিতে সংক্রমণ প্রতিরোধ করে।

লাল ক্যাপসিকাম
লাল ক্যাপসিকামে কম পরিমাণে পটাশিয়াম আছে যা কিডনি সুস্থ রাখতে সাহায্য করে। এতে ভিটামিন C, A, ভিটামিন B6, ফলিক এসিড, ও ফাইবার রয়েছে। এছাড়া লাইকোপেন, অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান রয়েছে।

অলিভ অয়েল
অলিভ অয়েল কিডনি ভাল রাখে। অলিভ অয়েলে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা কিডনির প্রদাহ দূর করে।

ক্যালশিয়াম ও ভিটামিন ডি
শরীরে ক্যালশিয়াম কম গেলে অক্সালেট বাড়তে পারে। এই অক্সালেটই কিডনি স্টোন তৈরির প্রধান কারণ। তাই ক্যালশিয়াম এবং ভিটামিন ডি পাওয়া যাবে, এমন খাবার খান। এক্ষেত্রে আপনি দুধ, দই, চিজ, সবুজ রঙের শাক, টোফু, ডাল, মাশরুম, স্যালমন খেতে পারেন।


পেঁয়াজ
কিডনি সুস্থ রাখার আরেকটি অন্যতম উপাদান হল পেঁয়াজ। এতে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনোয়েড রয়েছে। যা রক্তের চর্বি দূর করে থাকে। এছাড়া এতে কুয়ারসেটিন আছে যা হৃদরোগ প্রতিরোধ করে থাকে। পেঁয়াজে পটাশিয়াম,প্রোটিন আছে যা কিডনির জন্য অনেক বেশি উপকারী।

মাছ
কিডনিকে সুস্থ রাখার অন্যতম খাবার হল মাছ। এতে প্রচুর পরিমাণ প্রোটিন, ওমেগা থ্রি এবং অ্যান্টিইনফ্লেমেটোরি ফ্যাট আছে যা কিডনিকে সুস্থ রাখে। আমেরিকান ডায়াবিটিস অ্যাসোসিয়েশনের মতে দিনের খাদ্যতালিকায় মাছ রাখুন। এটি আপনার হৃদযন্ত্র ঠিক রাখার পাশপাশি আরও অনেক সমস্যার সমাধান করবে।

#Latestbengalinews 

#HealthyFoodforkidney 

#kidneyProblems

About Post Author