Home » US Open: স্ট্রেট সেটে ইউএস ওপেন জয়ী সিনার, সমালোচনাকে ছাপিয়ে দখল বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম

US Open: স্ট্রেট সেটে ইউএস ওপেন জয়ী সিনার, সমালোচনাকে ছাপিয়ে দখল বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ সেপ্টেম্বরঃ বছরের শুরুতেই জিতেছিলেন গ্র্যান্ড স্ল্যাম। অস্ট্রেলিয়া ওপেনে সেরার শিরোপা করেছিলেন নিজের নামে। রবিবার বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামও হাতছাড়া করলেন না বিশ্বসেরা ইয়ানিক সিনার । ফাইনালে টেলর ফ্রিৎজকে ৬-৩, ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে ইউএস ওপেনও জিতলেন ইতালির ২৩ বছরের টেনিস তারকা। অঘটনের ইউএস ওপেনে ঘরোয়া পরিস্থিতিতে ফাইনালে হার আরও এক আমেরিকানের।

আরও পড়ুনঃ  বদলি হিসাবে নেমে ম্যাচের হিরো রোনাল্ডো, ২-১ গোলে জয় পর্তুগালের

মহিলাদের সিঙ্গেলসে আগেই ফাইনাল হেরেছেন জেসিকা পেগুলা। সেই হতাশা কাটিয়ে উঠতে না উঠতেই আবার স্বপ্নভঙ্গ আমেরিকার টেনিস প্রেমীদের। রবিবার পুরুষদের সিঙ্গেলসে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ইতালির সিনার বনাম স্বদেশীয় ফ্রিৎজের মধ্যে। মাঠেই নেমেই সিনার বুঝেছিলেন একা টেনিস ব্যাট হাতে জালের ওপারে দাঁড়িয়ে থাকা মানুষটা তাঁর প্রতিপক্ষ নয়। জিততে হলে মানসিকভাবে লড়তে হবে গ্যালারির বিপুল বিরোধী সমর্থকদের সঙ্গেও। তবে যে জিনিসটিকে কখনই নিজের বিরুদ্ধে যেতে দেননি সিনার তা ছিল স্কোরবোর্ড। সমানে টক্কর দিলেও ট্রেট সেটে ফ্রিৎজকে পরাস্ত করেন সিনার। এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলতে নেমেছিলেন ফ্রিৎজ। এদিন তিনি ১০টি এস মেরেছেন। তাঁর সার্ভিসে পয়েন্ট আনার পরম্পরাই তাঁকে এগিয়ে রেখেছে সবসময়। তবে এদিন সিনারের সামনে সেই অস্ত্রেই ধার ছিল না। সার্ভে পয়েন্ট তুলতে না পারাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিল। সিনারের ব্যাট থেকে ধেয়ে আশা সবুজ বলের ধাক্কায় ভেঙে গেল ফ্রিৎজের সমস্ত টেকনিক। তিনটি সেটেই এগিয়ে বাজিমাত করে দিলেন ইতালির সিনার।

আরও পড়ুনঃ  Duleep Trophy: দলীপ ট্রফিতে জয় ঋতুরাজ ও শ্রেয়সের দলের, ব্যার্থ যশস্বী-শুভমানেরা

এবারের ইউএস ওপেন জিতে নতুন এক নজির গড়লেন এই মুহূর্তে টেনিসের ক্রমতালিকায় শীর্ষে থাকা ইয়ানিক সিনার। এর আগে কোন ইতালীয় টেনিস খেলোয়াড় ইউএস ওপেনের খেতাব নিয়ে ফিরতে পারেননি দেশে। সেই তালিকাতেও সিনারই প্রথম। প্রসঙ্গত, এবারের ইউএস ওপেন জিতে সিনার শুধু রেকর্ড করেছেন তাই নয়। জবাব দিয়েছেন সমালোচকদেরও। সম্প্রতি ডোপিংয়ের অভিযোগে টেনিস কর্তাদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল সিনারকে। তাঁর টেস্টোস্টেরনে নিষিদ্ধ ক্লোস্টেবল পাওয়া গিয়েছিল। যদিও পরে তা অনিচ্ছাকৃতভাবে হয়েছিল বলেই কোন শাস্তি হয়নি ইতালির এই টেনিস তারকার।

About Post Author