Home » জোর করে চুম্বন : যৌন হেনস্থার অভিযোগে চিত্র-পরিচালক অরিন্দম শীল সাসপেন্ড

জোর করে চুম্বন : যৌন হেনস্থার অভিযোগে চিত্র-পরিচালক অরিন্দম শীল সাসপেন্ড

সময় কলকাতা ডেস্ক, ৮ সেপ্টেম্বর : বেশিদিন আগের কথা নয়, মাত্র সাতদিন আগে কলকাতার রাজপথে কলা কুশলীদের প্রতিবাদী  মহামিছিলে সামিল হয়েছিলেন তিনি। আরজিকর হাসপাতাল কাণ্ডের প্রতিবাদে ও মহিলাদের বিরুদ্ধে বাড়তে থাকা যৌন নির্যাতনের  বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা চিত্র পরিচালক ও অভিনেতা অরিন্দম শীলকে। সেই অরিন্দম শীলকে অভিনেত্রীকে চুম্বন তথা যৌন হেনস্থার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল চলচ্চিত্র পরিচালকদের অ্যাসোসিয়েশন (DAEI )। তাঁর ডিরেকশনের সেট থেকেই উঠেছে যৌন হেনস্থার অভিযোগ যার ভিত্তিতেই অরিন্দম শীল সাসপেন্ড হয়েছেন।

জানা গিয়েছে, অরিন্দম শীলের বিরুদ্ধে ওঠা যৌন নিগ্রহের অভিযোগটির ক্ষেত্রে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। যদিও এ বিষয়ে কোনও আইনি পদক্ষেপের কথা জানা যায়নি।

অভিনেতা-নির্মাতা-পরিচালক অরিন্দম সিলকে শনিবার ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া (DAEI) দ্বারা একটি অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।  তাঁর পরিচালিত একটি চলচ্চিত্রের সেটে  তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে যার ওপরে ভিত্তি করে তাঁর ওপরে
সাসপেনসান অবিলম্বে কার্যকর হয়।অন্যান্য রাজ্যের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন নির্যাতনের দাবির পর টলিউডে অরিন্দম শীল সংক্রান্ত কাণ্ডটি প্রথম ঘটনা।

অরিন্দম শীল সাসপেন্ড হওয়ার বিষয়ে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া (DAEI) -এর পক্ষে প্রেসিডেন্ট সুব্রত সেন ও সেক্রেটারি সুদেষ্ণা রায় জানিয়েছেন অরিন্দম শীলকে এই বিষয়ে ই-মেল করা হয়েছে। তাঁরা জানিয়েছেন, নির্দিষ্টভাবে অভিযোগ এবং প্রাথমিকভাবে তার স্বপক্ষে প্রমাণের ভিত্তিতে অরিন্দম শীলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।।

আরও পড়ুন মা- বাবার নাম বদলে ও প্রতিবন্ধী সেজে চাকরি! শেষরক্ষা হল না, বরখাস্ত ‘জালিয়াত’ আইএএস অফিসার পূজা খেড়কার

About Post Author