Home » Anwar Ali: লোন চুক্তির নিয়ম ভেঙে চার মাসের নির্বাসন আনোয়ারের, শাস্তি পেল ইস্ট বেঙ্গলও! বড় অঙ্কের আর্থিক জরিমানা

Anwar Ali: লোন চুক্তির নিয়ম ভেঙে চার মাসের নির্বাসন আনোয়ারের, শাস্তি পেল ইস্ট বেঙ্গলও! বড় অঙ্কের আর্থিক জরিমানা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ সেপ্টেম্বর: চার মাসের জন্য আনোয়ার আলিকে নির্বাসিত করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও প্লেয়ার্স স্টেটাস কমিটি। তিনি একাই নন শাস্তি পেল দুই অভিযুক্ত দল ইস্ট বেঙ্গল ও দিল্লি এফসিও। আনোয়ার ও দুই ক্লাবকে মিলে মোহনবাগানকে ১২ কোটি ৯০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে চাইলে এই রায়ের বিরুদ্ধে ফিফার দ্বারস্থ হতে পারেন চব্বিশ বছরের ভারতীয় ডিফেন্ডার।

আরও পড়ুন   India vs Syria: ঘরের মাটিতে সিরিয়ায় বিদ্ধ ভারত

দীর্ঘদিন থেকে দলবদল নিয়ে বিতর্কে আনোয়ার আলি। তাঁর বিরুদ্ধে মোহনবাগানের অভিযোগ, সবুজ মেরুনের সঙ্গে চার বছরের লোন চুক্তি ছিল ভারতীয় ফুটবলারের। কিন্তু সেই মেয়াদ চলাকালীন আনোয়ার ফিরে যান তাঁর পুরনো ক্লাব দিল্লি এফসিতে। পরে ইস্টবেঙ্গলে গোপনে সই করেছেন বলেও অভিযোগ করে মোহনবাগান। যদিও সেই চুক্তির কথা আনোয়ার ও ইস্টবেঙ্গল দুই পক্ষ অস্বীকার করে। বিষয়টি এরপর পৌঁছয় সর্বভারতীয় ফুটবল সংস্থা ও তাদের প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে। দীর্ঘদিন ধরে দুই পক্ষের বক্তব্য শোনা হয়। তারপর মঙ্গলবার মোহনবাগানের পক্ষে রায় দিয়েছে পিএসসি। চার মাসের জন্য নির্বাসন ও আর্থিক জরিমানা করা হয়েছে ফুটবলারকে। ছাড় পায়নি ইস্ট বেঙ্গল। মোহনবাগানের সঙ্গে চার বছরের লোন চুক্তিতে থাকা ফুটবলারকে চুক্তি শেষ হওয়ার আগে দলে নিয়েছে তাঁরা। এই অপরাধে আগামী দু’টি ট্রান্সফার উইন্ডোয় কোনও ফুটবলারকে সই করাতে পারবে না লাল হলুদ।

উল্লেখ্য, জাতীয় দলে ভারতের হয়ে মোট বাইশটি ম্যাচ খেলেছেন আনোয়ার। জন্ম সূত্রে পাঞ্জাবের ছেলে, তাই কেরিয়ার শুরু মিনার্ভ পাঞ্জাবের হয়ে করেন। ২০১৭ সালে চলে যান ইন্ডিয়া অ্যারোজে। তারপর যোগ দেন মুম্বই সিটিতে। তবে মুম্বইয়ের হয়ে একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি। আবার ফিরে যান ইন্ডিয়ান অ্যারোজে। ২০২০ সালে মহামেডান তাঁকে দলে নেয়। তারপরের বছর দিল্লি এফসিতে যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকে লোনে গোয়া ও মোহনবাগানে খেলেন। যে চুক্তির নিয়ম ভেঙে আপাতত ফুটবল থেকে চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার।

#AnwarAli 

#FootballFederation andPlayersStatusCommittee 

#EastBengal  

#DelhiFC 

#IndiaArrows 

About Post Author