সময় কলকাতা ডেস্ক, ১১ সেপ্টেম্বর: আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। উত্তপ্ত রাজ্যের চিকিৎসক মহল। দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। ক্রমশ বড় হচ্ছে প্রতিবাদের বহর। আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুনের মামলার তদন্তে তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে সিবিআই। এই মামলার তদন্তের অগ্রগতিতে বুধবার আরজিকর হাসপাতালের চার জুনিয়র ডাক্তারকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল সিবিআই। সেইমত এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ সিবিআই দফতরে হাজিরা দিলেন আরজিকরের চার জুনিয়র ডাক্তার। সূত্রের খবর, মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় হাসপাতালের ভিতরের তথ্য তাঁদের কাছে রয়েছে কি না, তা জানার জন্যই সিবিআই দফতরে ডাকা হয়েছে জুনিয়র চিকিৎসকদের।
প্রসঙ্গত, সোমবার সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার শুনানি হয়। শুনানিতে আগামী ১৬ সেপ্টেম্বর সিবিআইকে ফের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন প্রধান বিচারপতি বলেন, ‘ এখনই কিছু মন্তব্য করতে চাই না। তদন্তে প্রভাব পড়তে পারে। সিবিআই স্ট্যাটাস রিপোর্ট অসম্পূর্ণ। ১৬ সেপ্টেম্বর তদন্তের আবার স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে। ১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হবে।’
অন্যদিকে, এদিন সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফেও আলাদা রিপোর্ট জমা দেওয়া হয়েছে। বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, মুখবন্ধ খামে শুধু কোর্টকেই দেওয়া হয়েছে রিপোর্ট। এদিন রাজ্যের স্ট্যাটাস রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তাঁর দাবি, যে রিপোর্ট শীর্ষ আদালতে জমা দিয়েছে রাজ্য, তা তাঁদের দেখানো হোক। এরপর প্রধান বিচারপতির প্রশ্ন তোলেন, অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু হয়েছে কখন? উত্তরে কপিল সিব্বল জানান, দুপুর ১.৪৭-এ ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে। থানায় অস্বাভাবিক মৃত্যুর (৮৬১/ ২০২৪)মামলা রুজু হয় ২.৫৫-এ। ওই সময়ে GD-ও হয়েছে।
#CGOComplex
#RGkarHospital
#RGkarPrincipalSandeepGhosh
#RGKARDoctorDeath
#Latestbengalinews


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ