সময় কলকাতা ডেস্ক, ১৭ সেপ্টেম্বরঃ জল্পনার অবসান! প্রতিশ্রুতি পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পুলিশের নতুন কমিশনার হলেন সিনিয়র আইপিএস অফিসার মনোজ ভার্মা। তিনি ১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার। বিনীত গোয়েলকে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে এবার সেই পদেই বসানো হল মনোজ ভার্মাকে। রাজ্য পুলিশের এডিজি পদে নিযুক্ত ছিলেন মনোজ।
আরও পড়ুন ‘অবিলম্বে নির্যাতিতার নাম ও ছবি মুছতে হবে’, আরজিকর মামলায় উইকিপিডিয়াকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
এর আগে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্বও সামলেছেন তিনি। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে করার পর সেই পদে আনা হল আইপিএস অফিসার জাভেদ শামিমকে। জাভেদ একদা কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান ছিলেন। অন্যদিকে, কলকাতার সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলকে বসানো হল এডিজি STF পদে।
কলকাতার পুলিশ কমিশনারের পাশাপাশি ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে অপসারণের দাবি করেছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তাতেও রাজি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে কলকাতা পুলিশের ডিসি নর্থ পদ থেকে সরিয়ে পাঠানো হল সেকেন্ড বাটালিয়নে। তাঁকে কমান্ডান্ট করা হয়েছে।পরিবর্তে কলকাতা পুলিশের ডিসি নর্থ পদে আনা হয়েছে, দীপক সরকারকে। তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি-ইস্ট পদে ছিলেন।


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !