সময় কলকাতা ডেস্ক, ২৪ সেপ্টেম্বর: মঙ্গলবার থেকে সাগরে তৈরি হবে নিম্নচাপ। আর এই নিম্নচাপের জেরে বুধবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। মঙ্গলবারও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু, আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। জানা গিয়েছে, মঙ্গলবার হালকা বৃষ্টিপাত হতে পারে শহরে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়বে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে হিমালয়ের পাদদেশে। আর এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

পূর্বাভাস বলছে, বুধবার মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এদিকের মধ্য বঙ্গোপসাগরের উপরে আগে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। ফলে সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। তবে, গুমোট আবহাওয়া জেরে ভোগান্তি বাড়াবে তাপমাত্রা জনিত অস্বস্তিও। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই দুর্যোগের পূর্বাভাস। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬২ থেকে ৯৪ শতাংশ।
আরও পড়ুন Indian Super League: হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী মোহনবাগান , নর্থ ইস্টকে হারিয়ে পূর্ণ ডুরান্ড কাপের বদলা
হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ— এই দু’য়ের জেরে মঙ্গলবার নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বুধবার এবং বৃহস্পতিবার। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বুধ এবং বৃহস্পতিবার ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে, শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। মঙ্গল এবং বুধবার ভারী বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু এলাকায়। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। তাছাড়াও অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে দক্ষিণ মায়ানমার উপকূল পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে।
#Weatherupdate #Weatherreport #Latestbengalinews


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!