Home » সল্টলেকে কলেজ পড়ুয়ার রহস্যমৃত্যু! সরকারি আবাসনের নীচে উদ্ধার রক্তাক্ত দেহ

সল্টলেকে কলেজ পড়ুয়ার রহস্যমৃত্যু! সরকারি আবাসনের নীচে উদ্ধার রক্তাক্ত দেহ

সময় কলকাতা ডেস্ক, ২৮ সেপ্টেম্বরঃ সল্টলেকে কলেজ পড়ুয়ার রহস্যমৃত্যু! সরকারি আবাসনের নীচে উদ্ধার বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রক্তাক্ত দেহ। ঘটনাটি ঘটেছে সল্টলেকের এফএফ ব্লকে সেচ আবাসনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আত্মহত্যা নাকি সম্পর্কের টানাপড়েন? তারই তদন্তে নেমেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

আরও পড়ুন  রোগী মৃত্যুর অভিযোগে সাগর দত্তে চিকিৎসকদের উপর হামলা, প্রতিবাদে কর্মবিরতির ডাক জুনিয়র ডাক্তারদের

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে বিধাননগর দক্ষিণ থানায় খবর আসে, FF ব্লকে সেচ আবাসনের বহুতলের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক যুবক। এরপরই পুলিশ এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতের নাম গৌরব দত্ত (২০), নিউটাউনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি।

আরও পড়ুন  রাজ্যে এসে পৌঁছল বাংলাদেশের ইলিশ, প্রায় ১০ মেট্রিক টন বাংলাদেশি ইলিশ এল হাওড়ায়, শুক্রবার থেকে মিলছে বাজারে, জানেন দাম কত?

তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে কোনো ঝামেলা হয় গৌরবের। এছাড়াও কোন মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়েও অস্বস্তির মধ্যে ছিল গৌরব। তবে কীভাবে মৃত্যু তা এখনো পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

#universitystudentdeathinSaltlake  #Latestbengalinews  

About Post Author