Home » উত্তরবঙ্গের ক্রান্তির সাহাপরিবারের দুর্গাপুজো কেন অনন্য?

উত্তরবঙ্গের ক্রান্তির সাহাপরিবারের দুর্গাপুজো কেন অনন্য?

সানী রায়, পুরন্দর চক্রবর্তী, চুমকী সুত্রধর,সময় কলকাতা , ৬ অক্টোবর :দেখতে দেখতে এ বছর দুর্গা পুজো এসেই গেল। সেই কবে পঞ্চদশ খ্রিস্টাব্দে অখন্ড বঙ্গে রাজশাহীর তাহেরপুরে রাজা কংস নারায়ন দুর্গা পূজার প্রচলন করেন তা ধীরে ধীরে বিস্তার লাভ করতে থাকে বাংলা ও বাংলার বাইরেও। প্রথমে শুরু হয় রাজা ও বনেদি বাড়ির পুজো তারপরে শুরু হয় বারোয়ারি পুজো। ১০০ বছরের কিছু বেশি সময় ধরে সর্বজনীন পুজোর রমরমা।দুর্গা পুজোর প্রকারভেদ হয় না তবুও বনেদি বাড়ির পুজোর মধ্যে যেন মিশে আছে ঐতিহ্য ও প্রাচীন পরম্পরার ঘ্রান। এমনকী পাড়া বা সংঘের পূজোয় সপরিবারে যোগদান করা প্রতিটি মানুষের চোখ থাকে তাই বনেদি বাড়ীর দিকে। বনেদি বাড়ির উৎসবের আনন্দর স্বাদ নিতে উন্মুখ থাকেন সাধারণ মানুষ ও । তারা ভালোবাসেন বনেদি বাড়ির ইতিহাস জানতে আর শরৎকালে বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজোয় ঐতিহ্যমন্ডিত পুজোর রস- আস্বাদন করতে। ক্রান্তির গোলাবাড়ির সাহা পরিবারের ১৫৮ বছর ধরে চলতে থাকা দুর্গাপুজো অনন্য তাদের বিশেষত্ব। বাংলাদেশে তাদের পূর্বপুরুষরা যে দুর্গা প্রতিমার কাঠামো দিয়ে পূজো করতেন সেই কাঠামো দিয়েই আজও পূজো হয়। রয়ে গেছেন শতাব্দী প্রাচীন পুজোর পুরোহিতের বংশধরেরা যারা আজও এই পরিবারের পুজো করে চলেছেন। ঢাকিদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। রংপুর থেকে জলপাইগুড়ি জেলার ক্রান্তিতে তাঁরা যখন এসেছিলেন তখন গোটা ক্রান্তি ব্লক জুড়ে মাত্র একটি পুজো হত। সাহা পরিবারের পুজোর ঐতিহ্য আজও রয়ে গেছে অম্লান। রীতিনীতিও রয়ে গেছে অক্ষুন্ন।

ঊনবিংশ বা বিংশ শতকে  শতকে অখন্ড বঙ্গে তথা বর্তমান বাংলাদেশের ভুখন্ডে যে দুর্গা পূজো জাঁকজমক নিয়ে হত, একবিংশ শতকে ক্রমেই সর্বজনীন পুজোর রমরমা বাড়লেও উত্তরবঙ্গের গোলাবাড়ির সাহা পরিবারের পুজোর ঐতিহ্য অম্লান। সাম্প্রতিক থিমের পুজোর জৌলুসেও সেই গরিমা কমেনি । হয়তো সাহা পরিবারের সদস্যরা বঙ্গ তথা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন কিন্তু পুজোয় সবাই মিলিত হন আত্মিক বন্ধনে। আদি বাংলাদেশ থেকে দেশ বিভাজনের পরে নতুন দেশে এসেও সাহা পরিবারের দুর্গা পুজোর রীতি বহমান বনেদিয়ানার গৌরব বজায় রেখেই । দেশ কালের গণ্ডি অস্তমিত করতে পারিনি পুজোর গৌরব। পরম্পরা মেনে দুর্গাপুজো চলেছে আপন নিয়মে।।

আরও পড়ুন জলপাইগুড়ির ইন্ডিয়া গেট নজর কাড়বে পুজোয়

About Post Author