সময় কলকাতা ডেস্ক, ৬ অক্টোবর : ইজরায়েলের শহর বেরশেবায় বন্দুকধারীর গুলিতে নিহত হলেন এক পুলিশ আধিকারিক। আহত ১০। আততায়ীকে পাল্টা গুলি করা হয় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বেরশেবাতে এক বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে একজন মহিলা পুলিশ কর্মী নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এই আক্রমণ একেবারেই আকস্মিক ছিল ।শহরের কেন্দ্রীয় বাস স্টেশনে পুলিশ এই হামলাকে একটি “সন্দেহজনক জঙ্গি হামলা” হিসাবে বর্ণনা করার পরে ঘটনাস্থলেই বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়।নিহত পুলিশ আধিকারিক শিরা চায়া সুসলিক (১৯) ইসরায়েলের সীমান্ত পুলিশের সার্জেন্ট।
ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা বলেছে যে, চিকিৎসকরা জরুরী পরিষেবা হিসেবে দশজনকে চিকিৎসা করছেন, যাদের মধ্যে কয়েকজন বন্দুকের গুলিতে অল্প বা গুরুতর আহত হয়েছেন। বাহুতেদের অবস্থা ও মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা “মাঝারি থেকে গুরুতর” এবং অন্য চারজনের অবস্থা “মাঝারি”, অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে। তাদের কাছের সোরোকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে বন্দুকধারীকে সেখানে থাকা “নিরাপত্তা বাহিনী কয়েক সেকেন্ডের মধ্যে নির্মূল করেছে”।

নিহত মহিলা পুলিশ আধিকারিক #নিহত মহিলা পুলিশ আধিকারিক
আরও পড়ুন বাংলাদেশকে নিয়ে ছেলেখেলা করে জিতল ভারত
আরও পড়ুন কল্যাণী এমসে হবে জয়নগরকাণ্ডের ময়নাতদন্ত, নির্দেশ উচ্চ আদালতের, বিচারপতির কড়া প্রশ্নের মুখে পুলিশ


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত