সময় কলকাতা ডেস্ক, ১৫ অক্টোবর : দুর্গাপুজো কাটতে না কাটতেই চলে আসে ধনদেবীর আরাধনা অর্থাৎ লক্ষ্মী পুজো। এবার কোজাগরী লক্ষ্মীপুজো বুধবার আর বৃহস্পতিবার। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, লক্ষ্মী পুজো পড়েছে ১৬ ও ১৭ সেপ্টেম্বর। লক্ষ্মী পুজোর দিনক্ষণ ও তারিখ এমন পড়েছে দুদিনই পুজো করার যথেষ্ট সময় রয়েছে। কখন করবেন লক্ষ্মীপুজো? তিথি নক্ষত্র ও পঞ্জিকা কী বলছে?
প্রত্যেক বছরই আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় কোজাগরী বছর কোজাগরী লক্ষ্মী পুজো।পূর্ণিমা পড়েছে ১৬ অক্টোবর অর্থাৎ বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে আর পূর্ণিমা শেষ হচ্ছে ১৭ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৪টে ৫০ মিনিটে।

লক্ষ্মী পুজো পদ্ধতিতে মূলত দুটি মত মানা হয়। এক্ষেত্রেও অন্যথা হচ্ছে না।মূলত গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, বুধবার সন্ধ্যে ৭টা ৪২ মিনিট ৩৭ সেকেন্ডে পূর্ণিমা তিথি আরম্ভ। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৫টা ১৭ মিনিট ৩৬ সেকেন্ডে পূর্ণিমা তিথি শেষ। যাঁরা গুপ্তপ্রেস পঞ্জিকা মতে লক্ষ্মীদেবীর আরাধনা করবেন, তাঁরা এই সময়েই পুজো করতে পারবেন। আবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, বুধবার রাত ৮টা ৪১ মিনিটে কোজাগরী পূর্ণিমা তিথি শুরু। বৃহস্পতিবার বিকেল ৪টে ৫৬ মিনিটে পূর্ণিমা তিথি শেষ। সবমিলিয়ে দুদিনই গৃহী মানুষদের লক্ষ্মী পুজো আরাধনা করার ক্ষেত্রে সময়সূচীতে বেশ সুবিধে রয়েছে। তবে রাত জেগে কোজাগরী লক্ষী পুজো পালন করতে হলে বুধবার পুজো পালন করতে হবে, রাত জাগরণের বিষয় না থাকলে বৃহস্পতিবার পুজো করাই শ্রেয়।।
আরও পড়ুন ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে বিতর্কে বিদ্ধ পাকিস্তান ক্রিকেট


More Stories
বারুইপুর ‘এনকাউন্টার’: কর্মের ফল নাকি “সকালে জমা, বিকেলে খরচ!”
বারুইপুরের পথে নজিরবিহীন বিক্ষোভ ঋতব্রতদের ঘিরে, বেইমান-বালিশচাটা স্লোগান
সিভিল ডিফেন্স ফাইটারদের সংগ্রামী স্বপ্ন দিশা পাচ্ছে