সময় কলকাতা ডেস্ক, ১৭ অক্টোবর : সদ্যপ্রয়াত লিয়াম পেইন কি তাঁর মৃত্যু নিশ্চিত এমনটাই আভাস পেয়েছিলেন? পেইনের প্রাক্তন প্রেমিকা মায়া হেনরি এমনটাই জানিয়েছেন। মায়া বলেছেন যে, লিয়াম পেন কয়েকদিন আগেই তার মৃত্যুর পূর্বাভাস দিয়েছিলেন। উল্লেখ্য, লিয়াম পেইন বুধবার প্রয়াত হয়েছেন। লিয়াম পেইন পপ বয় ব্যান্ড ওয়ান ডিরেকসনের অবশ্য হিসেবে জগৎজোড়া খ্যাতি অর্জন করেন। ৩১ বছর বয়সে প্রয়াত হয়েছেন লিয়াম।

ওয়ান ডিরেকশনের বিরতির পর, পেইন উত্তর আমেরিকায় রিপাবলিক রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে একক কর্মজীবন শুরু করেন । ২০১৭ সালে, তিনি তার প্রথম একক একক স্ট্রিপ দ্যাট ডাউন প্রকাশ করেন। এই অ্যালবামও সুনাম পায়।
হোয়াট মেকস ইউ বিউটিফুল বা নাইট চেঞ্জেস গানগুলি অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেছিল। সর্বাধিক বিক্রি হয়েছিল তার গানের অ্যালবাম। তিনি আবার ইদানীং বলতেন – আমি ভালো নেই, আমি মারা যেতে চলেছি। অন্তত প্রাক্তন প্রেমিকা মায়া হেনরি তেমনটাই জানিয়েছেন। কেন তাঁর মৃত্যুর দিকে টান? এই বিষাদ কি তার দুর্বল মানসিক স্বাস্থ্যের থেকেই এসছে? রহস্য থেকেই যাবে।
চলে গেলেন পেইন এক আশ্চর্য রহস্য তৈরি করে। থেকে গেল তাঁর সঙ্গীত। তাঁকে নিয়ে চর্চা অব্যাহত থাকবে।


More Stories
সোনার ছেলে শুটার ও কোচ যশপাল রানা প্রয়াত
প্রয়াত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি
চলে গেলেন বশির বদর