Home » Richa Ghosh: সামনেই বড় সিরিজ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে রিচাকে ছাড়াই দল ঘোষণা ভারতের

Richa Ghosh: সামনেই বড় সিরিজ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে রিচাকে ছাড়াই দল ঘোষণা ভারতের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ অক্টোবরঃ সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর ভারতীয় দলে কোনও বাঙালি ক্রিকেটার ধারাবাহিকভাবে জায়গা করতে পারেননি। ঋদ্ধিমান সাহা জাতীয় দলে সুযোগ পেলেও নিয়মিত ছিলেন না। কিন্তু মহিলা ক্রিকেটের ক্ষেত্রে ছবিটা অন্যরকম। শেষ কয়েক বছরে জাতীয়  নিজের জায়গা পাকা করে ফেলেছেন বাংলার মেয়ে রিচা ঘোষ। উইকেটের পিছনে দক্ষতার সঙ্গে দায়িত্ব সামলানোর পাশাপাশি আক্রমণাত্মক ব্যাটার হিসেবেও নিজের প্রতিষ্ঠিত করেছেন তিনি। কিন্তু আসন্ন নিউজিল্যান্ড সিরিজের দলে তাঁকে রাখা হয়নি। কেন এমন সিদ্ধান্ত নিল বিসিসিআই?

জানা গিয়েছে, বাইশ গজে বোলারদের রাতের ঘুম কেড়ে নেওয়া রিচা এখন ব্যস্ত অন্য সিরিজের জন্য। না এটা ব্যাট-বলের সিরিজ নয়। সামনেই রিচার বোর্ড পরীক্ষা। এ বার পেন-খাতায় ঝড় তুলতে চান শিলিগুড়ির মেয়ে। জোরকদমে নিজেকে প্রস্তুত করছেন ২১ বছরের রিচা। তাই রিচাকে নিউজিল্যান্ড সিরিজের দলে রাখা হয়নি। তাঁর জায়গায় উইকেটের পিছনে দায়িত্ব সামলাতে দেখা যাবে যস্তিকা ভাটিয়া বা উমা ছেত্রীকে।

আরও পড়ুনঃ SAFF Cup Women: গ্রেসের জোড়া গোল, পাকিস্তানকে হারিয়ে সাফ অভিযান শুরু ভারতের

আরও পড়ুনঃ Pakistan vs England: এক বছর তিন মাস পর টেস্ট ক্রিকেটে জয় পেল পাকিস্তান, সাজিদ-নোমান জুটিতে ধরাশায়ী ইংল্যান্ড

আরও পড়ুনঃ Women T20 World Cup: ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। আগামী ২৪,২৭ ও ২৯ অক্টোবর আহমেদাবাদে হবে ম্যাচ তিনটি। সেই সিরিজের জন্য দলঘোষণা করেছে বিসিসিআই। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে ছিটকে যেতে হয়েছিল ভারতকে। তারপর প্রশ্ন উঠেছিল হরমনপ্রীত কউরের নেতৃত্ব নিয়েও। কিন্তু কিউয়িদের বিরুদ্ধে দলের নেতৃত্বে কোনও বদল করেনি ভারতীয় বোর্ড। হরমনের নেতৃত্বেই খেলবে ভারতীয় দল। তবে কয়েকজন নতুন মুখকে এই সিরিজে দেখা যাবে। তাঁরা হলেন- ব্যাটার তেজল হাসাবনিস, স্পিনার প্রিয়া মিশ্র ও অলরাউন্ডার সায়ালি সাতঘোরে এবং সাইমা ঠাকরে।

একনজরে ভারতীয় দলঃ হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক),  শেফালি বর্মা,  দয়ালান হেমলতা, তেজল হাসাবনিস,  দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেজ, যস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), উমা ছেত্রী (উইকেটরক্ষক), সায়ালি সাতঘোরে, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং ঠাকুর, সাইমা ঠাকর, প্রিয়া মিশ্র,  রাধা যাদব এবং শ্রেয়ঙ্কা পাতিল।

About Post Author