স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ অক্টোবরঃ বড় জয় দিয়ে মহিলাদের সাফ কাপ অভিযান শুরু ভারতের। বৃহস্পতিবার পাকিস্তানকে হারিয়ে দিল তারা। খেলা ফল ৫-২। জোড়া গোল করলেন গ্রেস ডাংমেই।

নেপালের কাঠমাণ্ডু দশরথ স্টেডিয়ামে শুরু হল মহিলা সাফ কাপ। প্রতিযোগিতার প্রথম ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। ফিফা ক্রমতালিকায় ১৫২ নম্বরে থাকা দলের বিরুদ্ধে জিততে কোনও সমস্যা হয়নি সন্তোষ কাশ্যপের মেয়েদের। খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যে গোল করে দলকে এগিয়ে দেন গ্রেস । দ্বিতীয় গোলের জন্য ভারতকে অপেক্ষা করতে হয় ১৭ মিনিট। বালা দেবীর পাস থেকে ব্যবধান ২-০ করেন মনীষা। ৩৫ মিনিটে নিজেই গোল করে ব্যবধান আরও বাড়ান বালা দেবী। জাতীয় দলের হয়ে এই নিয়ে ৫০ তম গোল করে ফেললেন তিনি। ৪২ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল করেন গ্রেস। প্রথমার্ধের সংযুক্ত সময়ে একটি গোল শোধ করে পাকিস্তানের মেয়েরা। বিরতির সময় ৪-১ গোলে এগিয়ে যায় ভারত।
আরও পড়ুনঃ Women T20 World Cup: ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ব্যবধান আরও কমায় পাকিস্তান। গোল করেন কায়লা সিদ্দিকী। ভারতের উপর চাপ বাড়তে থাকে। গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে পাক শিবির। কিন্তু প্রাথমিক ধাক্কা সামলিয়ে ওঠে ভারত। ৭৮ মিনিটে জ্যোতি চৌহানের গোলে আবারও ব্যবধান বাড়িয়ে নেয়। তারপর আর ম্যাচে ফিরতে পারেনি পাকিস্তান। আগামী ২৩ অক্টোবর এ গ্রুপের পরের ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ।


More Stories
এশিয়ান প্যারা গেমসে ভারতের ১৪ টি সোনা
আবার হার বাংলাদেশের, ফাইনালে আফগানিস্তান -জিম্বাবুয়ে
বাইশ গজে দুরন্ত ছন্দে ভারতের মেয়েরা