Home » Kunal Ghosh: সোমে ফের ধর্মঘট চিকিৎসকদের, সমাজ মাধ্যমে কটাক্ষ কুণালের

Kunal Ghosh: সোমে ফের ধর্মঘট চিকিৎসকদের, সমাজ মাধ্যমে কটাক্ষ কুণালের

সময় কলকাতা ডেস্ক, ১৯ অক্টোবর: ফের ধর্মঘটের হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের। সোমবারের মধ্যে সরকার তাঁদের যাবতীয় দাবিদাওয়া পূরণ না করলে আবার ধর্মঘট করার কথা ঘোষণা করলেন আন্দোলনের অন্যতম মুখ দেবাশিষ হালদার। শুক্রবার সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন আন্দোলনরত জুনিয়ররা। সেই মঞ্চ থেকেই বৈঠকের শেষে এমন বার্তা পাওয়া গেল।  সব দাবি মানা না হলে আবারও ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিলেন চিকিৎসকেরা। শুক্রবার সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন জুনিয়রেরা। সেই মঞ্চ থেকেই এদিন দেবাশিষ বললেন,‘‘সোমবারের মধ্যে মুখ্যমন্ত্রী যদি আমাদের দাবি না মানেন, তবে মঙ্গলবার স্বাস্থ্য ক্ষেত্রে সর্বাত্মক ধর্মঘটে যেতে বাধ্য হব।’’ জুনিয়র চিকিৎসকদের এই হুঁশিয়ারির তীব্র বিরোধিতা করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সমাজ মাধ্যমে এই নিয়ে একটি পোস্ট করে কুণাল লিখেছেন, “চিকিৎসা পরিষেবা পাওয়া একজন মানুষের মৌলিক অধিকার। স্বাস্থ্য ধর্মঘটের মতো ‘জনবিরোধী ভাবনা’ তাই সমর্থনযোগ্য নয়।”

আরও পড়ুন: ইএসআই হাসপাতালে আগুন: এক রোগীর মৃত্যু, কী বললেন হাসপাতাল সুপার?

আরজি কান্ড ঘটার পর থেকেই তৃণমূলের স্বতন্ত্র প্রহরী কুণালকে একাধিকবার জুনিয়র চিকিৎসক থেকে বিরোধী দলনেতাদের নিয়ে না না রকম মন্তব্য করতে দেখা গিয়েছে। শুক্রবার জুনিয়র চিকিৎসকদের ফের ধর্মঘটের হুঁশিয়ারি মেনে নিতে রাজি নন তৃণমূল মুখপাত্র। শনিবার সকালেই নিজের এক্স হ্যান্ডেলে চিকিৎসকদের এই কর্মসূচির নিন্দা করে তিনি বলেন, “চিকিৎসা পাওয়া মানুষের মৌলিক অধিকার। তাই স্বাস্থ্যক্ষেত্রে ধর্মঘটের মত জনবিরোধী ভাবনা ভাববেন না। আন্দোলনকে জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে যাওয়ার আগে বারবার ভাবুন।” জুনিয়র চিকিৎসকদের পাশাপশি কুণালের তোপের মুখে পড়েছে বিরোধীরাও। এই সমস্ত কর্মসূচি নেপথ্যে সিপিএমের উস্কানি আছে বলেও অভিযোগ করেছেন তৃণমূল মুখপাত্র। সেই সময় রাজনৈতিক প্ররোচনায় থেকে চিকিৎসকদের দূরে থাকার পরামর্শ দিয়ে  এক্সের পোস্টটিতে তিনি যোগ করেছেন, “শকুনের রাজনীতির প্ররোচনায় আবেগকে বিভ্রান্ত হতে দেবেন না। বাম, অতি বামদের ধ্বংসাত্মক ও নেতিবাচক মানসিকতা দূরে রাখুন।

                   চিত্র: এক্সে কুণাল ঘোষের পোস্ট

আরও পড়ুন: CGO Complex: ময়নাতদন্তকারী অপূর্বকে ফের সিজিওতে তলব

উল্লেখ্য, ধর্মঘট ছাড়াও শুক্রবার আরও বেশকিছু কর্মসূচির কথা জানিয়েছে জুনিয়র চিকিসৎসকেরা। শনিবার ‘ন্যায়বিচার যাত্রার’ ডাক দিয়েছেন তাঁরা। সেখানে সিনিয়র ডাক্তারদের সংগঠন থেকে নাগরিক সংগঠন, সকলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আজ, শনিবার আরজি করের নির্যাতিতার বাড়ি অর্থাৎ সোদপুর থেকে মিছিল যাবে ধর্মতলা অনশন মঞ্চ পর্যন্ত। এরসঙ্গে সোমবার রাজ্যের বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভের কথাও জানিয়েছে জিনিয়র চিকিৎসকেরা।

About Post Author