সময় কলকাতা ডেস্ক, ১৮ অক্টোবরঃ জনপ্রিয় ব্রিটিশ সঙ্গীতশিল্পী লিয়াম পেইনের অকাল মৃত্যু ঘিরে ক্রমে দানা বাঁধছে রহস্য। ১৭ই অক্টোবর অর্থাৎ গত বৃহস্পতিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে একটি নামী হোটেলের তিনতলা থেকে পড়ে প্রয়াত হয়েছেন ওয়ান ডিরেকশনের সদস্য। ৩১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন এই জনপ্রিয় গায়ক। তবে তাঁর মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। কীভাবে মৃত্যু হল তার কারণ এখনও জানা যায়নি। সমাজমাধ্যমে তাঁর মৃত্যু কারণ অনুসন্ধানে ব্যস্ত তাঁর অনুরাগীরা।

ওয়ান ডিরেকশন তারকা লিয়ামের মৃত্যুর কারণ হিসেবে একাধিক ট্রমাকে দায়ী করেছেন আর্জেন্টিনার প্রসিকিউটর অফিস। নিজেকে নিয়ন্ত্রণ না করতে পেরে বুয়েন্স আয়ার্সের এক হোটেলের থার্ড ফ্লোরের বারান্দা থেকে পড়ে যান তিনি। শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁকে আর ফিরিয়ে আনতে পারেনি চিকিৎসকেরা। কিন্তু তিনি কী নিজেই পড়ে গিয়েছেন? নাকি তাঁকে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে তা নিয়ে জল্পনা চলছিল। যদিও পাঁচজন প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী জানা গিয়েছে পেইন যখন পড়ে যান তখন ঘটনাস্থলে তিনি একাই ছিলেন।
আরও পড়ুনঃ Women T20 World Cup: ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা
ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, সিয়াম পেইনের মৃত্যু ‘ক্রেনিয়াল ফ্র্যাকচার এবং অত্যন্ত গুরুতর আঘাতের’ কারণে হয়েছে। তাঁর শরীরে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। অনেক উঁচু থেকে পড়ে যাওয়ার কারণে তিনি শরীরের বিভিন্ন জায়গায়া চোট পান। মাথার খুলি, বুক, পেট এবং অভ্যন্তরীন অঙ্গপ্রতঙ্গগুলির বাহ্যিক রক্তক্ষরণও হয়েছে বলেও জানা যায়। ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, ময়নাতদন্তে যে ২৫টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে তা অনেক উঁচু থেকে পড়ে গেলেই হওয়া সম্ভব। হোটেলের ঘরে অ্যালকোহল ও ড্রাগসের নমুনাও সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে। এর থেকে অনুমান করা হয়েছে অত্যাধিক মদ্যপান বা ড্রাগ সেবনের ফলেই তিনি তিনতলা থেকে পড়ে যান। যদিও পুরো ঘটনার তদন্ত চলছে।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র