সময় কলকাতা ডেস্ক, ১৯ অক্টোবর: আর জি কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের শুরু করা আন্দোলনে কাতারে কাতারে যোগ দিয়েছেন সাধারণ মানুষ। হাত গুটিয়ে বসে থাকেনি বাংলার তারকারাও। রাত দখল থেকে রাজপথে প্রতিবাদী মিছিল সবেতেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহন দেখা হয়েছে টলিপাড়ার একাধিক সদস্যের। এঁদের মধ্যে উল্লেখযোগ্য, অভিনেত্রী চৈতী ঘোষাল, দেবলীনা দত্ত, বিদিপ্তা চক্রবর্তী, তনিকা বসুরা। যাঁরা প্রথম থেকেই আন্দোলনের সঙ্গে যুক্ত। এবার জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে ধর্মতলায় প্রতীকী অনশন করতে হাজির চৈতী,দেবলীনা,বিদিপ্তারা। শনিবার সকাল ১১টা থেকে রবিবার সকাল ১১টা পর্যন্ত ২৪ ঘন্টার অনশনে প্রয়জনীয় ওষুধ এবং জল ছাড়া কিছুই খাবেন না তাঁরা।

আরও পড়ুন: ইএসআই হাসপাতালে আগুন: এক রোগীর মৃত্যু, কী বললেন হাসপাতাল সুপার?
জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে এই অনশনের সিদ্ধান্ত নিয়ে বিশিষ্ট অভিনেত্রী চৈতী ঘোষালের বক্তব্য এই আন্দোলন একা ডাক্তারদের নয়। হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে দালাল ধরতে সাধারণ মানুষও চায়না। হাসপাতালে ট্রেড কালচারের কারণে ডাক্তাররা সুষ্ঠভাবে কাজ করতে পারেন না, যা বন্ধ হলে সবার উপকার। হাসপাতালে ভ্যাজাল ওষুধের কারবারি বন্ধ হলে উপকৃত হবেন রোগীরাই। আরজি করে মত ঘটনা আর চান না অভিনেত্রী। এই অনশনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আর্জি মুখ্যমন্ত্রী নিজে অনশন মঞ্চে এসে চিকিৎসকদের সঙ্গে কথা বলুক, তাঁদের কিছু হয়ে গেলে বিশ্ব দরবারে বাংলার ভাবমূর্তি নষ্ট হবে, মত চৈতীর।
আরও পড়ুন: North Dinajpur Child Rape: পিসির বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণ নাবালিকা, অভিযোগ পিসেমশাইয়ের বিরুদ্ধে
প্রসঙ্গত, গত ৯ আগস্ট আরজি কর কাণ্ডের ঘটনা সামনে আসার পর থেকেই নির্যাতিতার সুবিচারের দাবিতে আন্দোলনরত রাজ্যের জুনিয়র চিকিৎসকেরা। মৃতার ধর্ষণ ও খুনের সুবিচার-সহ ১০ দফা দাবিতে আজও বহাল সেই আন্দোলনে। চিকিৎসকদের পাশাপাশি প্রতিরোধ আন্দোলনে দিনে দিনে শামিল হয়েছেন নাগরিক সমাজ থেকে শিল্পজগতের প্রতিনিধিরা। শহর জুড়ে মুখরিত স্লোগান, “তিলতমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।” সরকারের কাছে রাখা ১০ দফা দাবি পূরণ না হওয়ায় ফের অনশনরত একাধিক জুনিয়র চিকিৎসক। ধর্মতলায় মঞ্চ গড়ে চালু আমৃত্যু অনশনে ইতিমধ্যেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনজন চিকিৎসক। বাকিদের শারীরিক অবস্থাও সংকটজনক। এমতবস্থায় এবার জুনিয়র চিকিৎসকদের সমর্থনে ধর্মতলায় অনশনে সামিল চৈতী ঘোষাল, দেবলীনা দত্ত, বিদীপ্তা চক্রবর্তীরা।


More Stories
গ্রেফতার সুশান্ত ঘোষ
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?