Home » North Dinajpur Child Rape: পিসির বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণ নাবালিকা, অভিযোগ পিসেমশাইয়ের বিরুদ্ধে

North Dinajpur Child Rape: পিসির বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণ নাবালিকা, অভিযোগ পিসেমশাইয়ের বিরুদ্ধে

সময় কলকাতা ডেস্ক, ১৮ অক্টোবর: রাতে ঘুমাতে গেলেই দুঃস্বপ্ন দেখছে বাংলা, সকাল হলেই বুঝি নারী নির্যাতনের নতুন কোনও খবর কানে আসবে। চোখ রাতে ভয় লাগছে খবরের পাতায়। রোজকার জীবনে খাওয়া, স্কুল-কলেজে যাওয়ার মত ধর্ষণও নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আরজি করের নির্যাতিতার সুবিচার দুরস্ত, নির্যাতন বহাল গোটা রাজ্য জুড়ে। বাদ পড়তে রাজি নয় কোনও জেলা। এবার ১১ বছরের এক স্কুলছাত্রীর হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠল উত্তর দিনাজপুরে। অভিযুক্ত খোদ নাবালিকার পিতৃতুল্য পিসেমশাই । ঘটনায় চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার বাবা। তাঁদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ।

আরও পড়ুনঃ Krishnanagar Incident: কৃষ্ণনগর-কাণ্ডে সিট গঠন, তদন্ত করবে সিআইডিও জানালেন এডিজি দক্ষিণবঙ্গ

পুলিশ ঘটনা তদন্ত করে জানিয়েছে, ৬ অক্টোবর নাবালিকা ঠাকুরমার সঙ্গে পিসির বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়েছিল। সেখানেই রাত কাটায় তাঁরা। পরদিন অর্থাৎ, ৭ অক্টোবর সকালে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে বালিকার পিসেমশাই তাকে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে একটি জায়গায় নিয়ে যান। সেখানে একটি বাগানে নাবালিকার হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। নাবালিকার পরিবার পুলিশের কাছে আরও জানিয়েছেন, ধর্ষণ করার পর অভিযুক্ত নির্যাতিতাকে হুমকি দেয়, যদি এই ঘটনার কথা সে কাউকে না বলে। অন্যথায় তাঁকে প্রাণে মেরে দেবে পিসেমশাই । কার্যত প্রথমে পরিবারকে কিছু জানায়নি নাবালিকা। পরে গোপনাঙ্গে রক্তপাতের জেরে অসুস্থ হয়ে পড়লে, বাবা-মাকে পিসেমশাইয়ের কুকাণ্ডের ব্যাপারে সব জানায় নির্যাতিতা। মেয়ের কাছে সব শুনে অভিযুক্তের বিরুদ্ধে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রীর বাবা। অভিযোগের ভিত্তিতে সেই ব্যক্তিকে গ্রেফতার করে শুক্রবারই ইসলামপুর মহকুমা আদালতে হাজির করিয়েছে পুলিশ। বাকি বিষয় তদন্তাধীন।

আরও পড়ুনঃ Dhupguri: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে নাবালককে বাঁচাল ধূপগুড়ির ডাক্তার, প্রশংসার ঝড় এলাকায়

পরম আত্মীয়ের এই রকম অমানবিক আচরণে মর্মাহত নির্যাতিতার বাবা। রাগে ফুঁসে ওঠার পাশাপাশি ভেঙে পড়েছেন মানসিক ভাবে। কম্পিত স্বরে তিনি জানালেন, ‘‘কিছু বলার ভাষা নেই। নিজের ভগ্নিপতি আমার মেয়ের সঙ্গে এই আচরণ করবে ভাবতে পারিনি। প্রথমে মেয়ে ভয়ে কিছু বলেনি আমাদের। পরে হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লে ওর মাকে সব জানায়। মেয়েকে হাসপাতালে ভর্তি করেছি। চিকিৎসা হচ্ছে। পুলিশের কাছে অভিযোগ করেছি। এখন সুবিচারের আশায় আছি।” মেয়ের ওপর নির্যাতনের শাস্তি চেয়ে নাবালিকার মায়ের দাবি, “যে আমার।মেয়ের এই সর্বনাশটা করল, প্রশাসনের কাছে তার কঠিন থেকে কঠিনতম শাস্তি চাইছি।”

About Post Author