Home » মিলন সর্দার ঘরে ফিরলেন, কিডন্যাপিং-এর দায়ে অভিযুক্ত ‘প্রাক্তন ‘ তৃণমূল নেতা ফিরতেই আবির উৎসব

মিলন সর্দার ঘরে ফিরলেন, কিডন্যাপিং-এর দায়ে অভিযুক্ত ‘প্রাক্তন ‘ তৃণমূল নেতা ফিরতেই আবির উৎসব

দীপ সেন ও পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা , ২১ অক্টোবর :  মিলন সর্দার ঘরে ফিরলেন । ঠিক একমাস একদিন। কিডন্যাপিং-এর দায়ে অভিযুক্ত বারাসাত পুরসভার ‘প্রাক্তন ‘কাউন্সিলর মিলন সর্দার সাময়িক স্বস্তি পেলেন। তিনি রবিবার ঘরে ফিরেছেন। জানা গিয়েছে,জামিনে মুক্ত হয়েছেন প্রাক্তন তৃণমূল নেতাকে। উল্লেখ্য, এক ব্যবসায়ীকে অপহরণ করা ও মোটা মুক্তিপণ নেওয়ার দায়ে সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ তিনি গ্রেফতার হওয়ার পরেই তাঁকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। রবিবার সন্ধ্যে সাতটা নাগাদ তিনি বারাসাতে ফেরেন।  তিনি এলাকায় ফিরতেই শুরু হয় আবির খেলা। জানা গিয়েছে, কেন, কিভাবে তাঁর নাম অপহরণের সঙ্গে জড়িয়েছে তা নিয়ে সোমবার মিলন সরদার সাংবাদিক সম্মেলন করতে চলেছেন।

উল্লেখ্য ,অপহরণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হতেই বারাসাতের ” কিডন্যাপার ” কাউন্সিলার তকমা জোটে মিলন সরদারের। দল থেকে বহিষ্কার করা হয় বারাসাত পুরসভার  ২ নম্বর  ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে ।সূত্রের খবর অনুযায়ী,অতীতে ত্রিপুরার বাসিন্দা  এবং বর্তমানে উত্তর চব্বিশ পরগনার ব্যবসায়ীকে মোটা অঙ্কের মুক্তিপণের জন্য দু দফায় কিডন্যাপ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বারাসাতের এক কাউন্সিলরকে। ব্যবসায়ী অপহরণের অভিযোগে  ধৃত  হন কাউন্সিলর বারাসাতের তৃণমূল নেতা মিলন সর্দার। সিআইডি বৃহস্পতিবার বারাসাত থেকে মিলন সর্দারকে গ্রেফতার করে।   অভিযোগ, খড়দা থানা এলাকার ব্যবসায়ীকে দু দফায় অপহরণ করে ৯ কোটি টাকা মুক্তিপণ হিসাবে  নেওয়া হয়। তৃতীয় দফায় আবার একই ব্যক্তিকে আবার  অপহরণ করে ২ কোটি টাকা মুক্তিপণের পরিকল্পনা করে ফেঁসে যায় অপহরণকারীরা। সূত্রের খবর,যারা এই অপহরণকারী  দলের সঙ্গে  যুক্ত থাকার বিষয়ে অভিযুক্ত  তার অন্যতম মাথা  বারাসাতের কাউন্সিলর মিলন সর্দার ।অভিযোগ এও ছিল , ব্যবসায়ীকে  কাউন্সিলারের ব্লু প্রিন্ট অনুযায়ী অপহরণ করে বারাসাতে আটকে রাখা হয়েছিল। প্রথম দফায় ৬ কোটি এবং পরের দফায় ৩ কোটি টাকা মুক্তিপণ হিসাবে নেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। মিলন সরদার অবশ্য সোমবার এইসব অভিযোগের বিরুদ্ধে মুখ খুলবেন বলেই বলে নেওয়া হচ্ছে ।।

মিলন সর্দার ঘরে ফিরলেন #মিলন সর্দার ঘরে ফিরলেন

আরও পড়ুন কিশোরীকে ধর্ষণ উত্তরপ্রদেশের বালিয়ায়

 

About Post Author