সময় কলকাতা ডেস্ক, ২৩ অক্টোবর: ফের মেট্রো লাইনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির গতিবিধি! ধারণা করা হচ্ছে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছেন ব্যক্তি। ছয় দিন আগে, ১৭ অক্টোবর ব্লু লাইন মেট্রোতে (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) আত্মহত্যার চেষ্টার ঘটনা সামনে এসেছিল। আজ সকালে ফের মনে করা হচ্ছে, আত্মহত্যায় চেষ্টাই করেছেন এক ব্যক্তি। যার জেরে আপাতত চাঁদনি চক স্টেশনের কাছে টানেলেই আটকে পড়ে রয়েছে একটি ট্রেন। অফিস টাইমে নাজেহাল অবস্থা যাত্রীদের। এখনও পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে এই হয়রানির কারণ সম্পর্কে অফিশিয়ালি কিছু জানানো হয়নি।

বুধবার সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ চাঁদনি চক স্টেশনে আটকে পড়েছে একটি মেট্রো । ট্রেনের সম্পূর্ণ অংশটা যদিও নেই স্টেশনে। বড় অংশই আটকে রয়েছে টানেলে। সকালে এই সময়টা যাত্রীদের তাড়া থাকে। অফিস,স্কুল, কলেজের যাওয়ার প্রাইম টাইমে প্রায় দিন এইধরনের ঘটনায় তিতিবিরক্ত যাত্রীরা। প্ৰশ্ন উঠছে মেট্রো পরিষেবা নিয়ে।
আরও পড়ুন: Junior Doctors: অনশন তুলেই মমতাকে ১৩৭ পৃষ্টার নথি পেশ করলেন জুনিয়র চিকিৎসকেরা
ঘটনায় চাঁদনি চক স্টেশনে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে সম্ভবত পার্ক স্ট্রিট থেকে স্কুল ফেরত মেয়েকে নিয়ে মেট্রোয় উঠেছিলেন এক মধ্যবয়স্কা মহিলা। তারপর চাঁদনি চকে নেমে হঠাৎ মেয়ের হাত ছেড়ে স্টেশনের দিকে ধেয়ে আসা দক্ষিণেশ্বরগামী ট্রেনের সামনে লাইনে ঝাঁপ দেন। যার জেরেই ট্রেন তৎক্ষণাৎ থেকে যায়। ও তারপর থেকেই যাত্রী সমেত ট্রেনটি আটকে টানেলে। মহিলাকে বাঁচাতে লাইন থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় মেট্রো কর্তৃপক্ষ। ট্রেনে থাকা অন্য যাত্রীদের ধীরে ধীরে বার করে দেওয়া হচ্ছে। মায়ের আত্মহত্যার চেষ্টা দেখে ভয়ে ও কান্নায় ভেঙে পড়েছে তাঁর সঙ্গে থাকা নয় বছরের মেয়েটা। এই মুহূর্তে আপ এবং ডাউন, উভয় লাইনে গিরিশ পার্ক থেকে ময়দান স্টেশন পর্যন্ত পরিষেবা বন্ধ থাকায় মেট্রো থেকে বেড়ানোর পথে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা