সময় কলকাতা ডেস্ক, ২৫ অক্টোবরঃ উৎসবের মরশুমে বঙ্গে এসেছে নতুন অতিথি ‘দানা’। বৃহস্পতিবার গভীররাতে পড়শি রাজ্য ওড়িশা উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। তার প্রভাবে শুক্রবার সকাল থেকে একনাগারে শুরু হয়েছে বৃষ্টিপাত। বৃহস্পতিবার সারারাত নবান্ন থেকে পরিস্থিতির উপর নজর রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দানা-সহ একাধিক বিষয় নিয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন তিনি।

উৎসবের সময় রাজ্যে অশান্তি ছড়ানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন মখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের গোয়েন্দাদের আগাম সতর্কবার্তাও দিয়েছেন তিনি। এ দিন মমতা বলেন, “দুর্যোগের সুযোগে অনেকে দুষ্টুমি করতে পারে। অশান্তির ছকও পাকাতে পারে। দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশ ও গোয়েন্দা বিভাগকে খুব সতর্ক থাকতে হবে। কালীপুজো, জগদ্ধাত্রী পুজোও রয়েছে সামনে। কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। সীমান্ত থেকেও দুষ্টু লোক ঢুকতে পারে। সেটা যেন না হয়, আমি পুলিশকে বলছি, রাজ্যের বিভিন্ন প্রান্তে নজরদারিতে জোর দিতে হবে।”
আরও পড়ুনঃ মাদারিহাট উপনির্বাচন : বারলা -নানুর আলাপচারিতায় কি নতুন সমীকরণ?
আরও পড়ুনঃ Bangladesh vs South Africa: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মীরপুর টেস্টে ধরাশায়ী বাংলাদেশ
হাওড়ার ঘটনার উল্লেখ করে মমতা বলেন, “ঝড়-বৃষ্টির সুযোগে কাল হাওড়ায় একজনকে খুন করে চলে গেল। এরা এরকম সুযোগের সন্ধানে থাকে।” পাশাপাশি ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, হাওড়ার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, আমাদের আরও বেশি সতর্কতা প্রয়োজন। পুলিশকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে বলে উল্লেখ করেন।


More Stories
রোহিঙ্গা ঠেকানো লক্ষ্য বিজেপির, বললেন খাদ্যমন্ত্রী
জেলা সংসদীয় সভাপতির পদ ছাড়লেন কাকলি, নাম না করে কাকে আক্রমণ?
পুলিশের জালে তৃণমূল নেত্রী, তোলা হল বারাসাত আদালতে