সময় কলকাতা ডেস্ক, ২৭ অক্টোবর: রাস্তায় পড়েছিল চির ধরা বৈদ্যুতিন তার! অজান্তে পা দিতেই পা দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। কলকাতার ভবানীপুরের পর এবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মুর্শিদাবাদের রানিতলা থানার বোয়ালিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত সুশান্ত ঘোষের বাড়ি ভগবানগোলা থানার তেঁতুলিয়া ঘোষপাড়ার বাসিন্দা। বয়স ৫৩ বছর। পেশায় দুধের ব্যবসায়ী ছিলেন তিনি। বাড়িতে বাড়িতে গিয়ে দুধ সাপ্লাই করেই দিন কাটত পৌঢ় সমেত পরিবারের। রোজকার মত এদিন দুধ বিক্রি করতে বেরিয়ে মৃত্যু হয়েছে সুশান্তের।

আরও পড়ুন: ভালোবাসাই মৃত্যুর কারণ : সর্পদংশনে প্রয়াত ইউটিউবার ডিঙ্গো ডিঙ্কেলম্যান
সম্প্রতি ‘দানা’ ঘূর্ণিঝড়ের জেরে একটি বিদ্যুৎবাহী তার ছিড়ে পড়েছিল জন যাতায়াতের রাস্তায়। অজান্তে সেই তারে পা পড়তেই ছিটকে যান পৌঢ়। সঙ্গে সঙ্গে তাঁকে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারাই। তবে প্রাণ রক্ষা হয়নি। চিকিৎসকরেরা তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পরিবারের রুজিরুটি ভরসা সুশান্তের মৃত্যুতে ভেঙে পড়েছে অসহায় পরিজনেরা। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করেছে।
আরও পড়ুন: দীপাবলির ছুটির ভিড়, বান্দ্রা স্টেশনে পদদলিত অন্তত ৯ রেলযাত্রী
প্রসঙ্গত, গত দু’দিন আগে কলকাতার ভবানীপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ২৫ বছরের যুবকের। কার্যত ঝড়ের কারনে রাজ্যের যে বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার ছিড়ে পড়া স্বাভাবিক ঘটনা, তবে তার বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে তা নিয়ে প্ৰশ্ন জোরালো হয়েছে। রাজ্যে একেরপর এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নাগরিক সমাজে।


More Stories
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির