Home » অচৈতন্য করার ইনজেকশন দিয়ে ধর্ষণ, হাসনাবাদে মহিলার অভিযোগে গ্রেফতার ডাক্তার

অচৈতন্য করার ইনজেকশন দিয়ে ধর্ষণ, হাসনাবাদে মহিলার অভিযোগে গ্রেফতার ডাক্তার

সময় কলকাতা ডেস্ক, ২৯ অক্টোবর: আরজি করে মহিলা চিকিৎসক খুন ধর্ষণে একদিকে সরব নাগরিক সমাজ, অন্যদিকে এক ডাক্তারের কাছে চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের অভিযোগে তোলপাড় হাসনাবাদ।  ডাক্তার দেখাতে আসা এক মহিলাকে চিকিৎসার নামে অচৈতন্য হওয়ার ইঞ্জেকশন দিয়ে ধর্ষণ করেছেন ডাক্তার। শুধু তাই নই তাঁর বিরুদ্ধের নির্যাতিতার আরও অভিযোগ, ধর্ষণের কাণ্ড মোবাইলে ভিডিও রূপে তুলে রেখেছেন অভিযুক্ত ডাক্তার। কাউকে বিষয়টা জানালে সমাজ মাধ্যমে ওই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। নির্যাতিতার জানান, চেতনা ফেরার পর কোনও প্রকারে সেখান থেকে মুক্তি পেয়ে স্বামীর সঙ্গে পুলিশের কাছে যান তিনি। অভিযোগ পাওয়া মাত্র ওই ডাক্তারকে গ্রেফতার করেছে হাসনাবাদ থানার পুলিশ।

আরও পড়ুন: Bansdroni unnatural Death:  পুকুরে ভাসছে মহিলার দেহ! চাঞ্চল্যকর পরিস্থিতি বাঁশদ্রোণীতে

বিশেষ সূত্রে খবর, মহিলার স্বামী কর্মসূত্রে রাজ্যের বাড়িতে থাকেন না। শারীরিক অসুস্থতা অনুভব করায় অভিযুক্ত ডাক্তারের কাছে গিয়েছিলেন চিকিৎসা করাতে। সেখানে নিজের চেম্বারে চিকিৎসক ইনঞ্জেকশন দেওয়ার নামে অচৈতন্য করার ওষুধ প্রয়োগ করেন। এরপর জ্ঞান মহিলা জ্ঞান হারালে তাঁকে একাধিকবার ধর্ষণ করেছেন ওই ডাক্তার, পুলিশের কাছে এমনটাই অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। ধর্ষণ করার পর যাতে পুলিশের কাছে, বা বাইরের দ্বিতীয় কাউকে ধর্ষণের ঘটনা না জানায় নির্যাতিতা, সেকারণে ধর্ষণের ভিডিও নিজের ফোনে তুলে রাখে অভিযুক্ত। সঙ্গে নির্যাতিতাকে হুমকি দেয়, এই বিষয়ে কাউকে কিছু জানালে ওই ভিডিও সে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেবে। এখানেও থেমে না থেকে নির্যাতিতাকে ভয় দেখিয়ে প্রায় ৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ডাক্তার।

আরও পড়ুন: Shootout: ফের শুটআউট খাস কলকাতায়! রাস্তায় ফেলে কুপিয়ে খুনের চেষ্টা যুবককে

সমস্ত ভয় কাটিয়ে নিগৃহীতা যাবতীয় ঘটনা স্বামীকে জানান। স্বামী বাড়ি ফিরলে, তাঁকে সঙ্গে নিয়ে সোজা চলে যান হাসনাবাদ থানায়। অভিযোগ দায়ের করেন ওই ডাক্তারের বিরুদ্ধে। ইতিমধ্যে নির্যাতিতা মহিলার গোপন জবানবন্দীও নিয়েছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে ওই ডাক্তারকে হাসনাবাদ থানার পুলিশ গতকাল রাতে গ্রেফতার করেছে। মঙ্গলবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

About Post Author