সময় কলকাতা ডেস্ক, ২৮ অক্টোবর: মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি খুনের পর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন বিহারের সাংসদ পাপ্পু যাদব। এবার সরাসরি তাঁকেই ফোন করে খুনের হুমকি দেওয়া হল। পূর্ণিয়ার সাংসদকে উড়ো ফোনে বলা হয়েছে, “আপনার গতিবিধি তাঁদের নজরে রয়েছে। সলমন মামলা থেকে দূরে না থাকলে খুন হতে হবে আপনাকেও।”

১২ অক্টোবর, শনিবার নিজের কার্যালয় থেকে ফেরার সময় গাড়িতে ওঠার আগেই দুষ্কৃতীরা একাধিক গুলিতে বিদ্ধ করেছিল বাবা সিদ্দিকিকে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও মৃত্যু হয়েছিল অজিত পন্থী নেতার। সেই সময় ব্যবসায়ীর খুনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন জন অধিকার পার্টির নেতা তথা, বিহারের পূর্ণিয়া কেন্দ্রের সাংসদ পাপ্পু যাদব। দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, “এটা কি দেশ নাকি নপুংসকদের বাহিনী! একজন অপরাধী জেলে বসে চ্যালেঞ্জ করছে সে মানুষ খুন করবে। সবাই নীরব দর্শক কখনো মুসেওয়ালা, কখনো করণী সেনার প্রধান এখন একজন শিল্পপতি-রাজনীতিবিদকে হত্যা করা হলো। আইন যদি অনুমতি দেয়, এই লরেন্স বিষ্ণোইকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হবে। নিম্ন কারাগারের অপরাধীদের পুরো নেটওয়ার্কের মতো আমি ওঁকে শেষ করব।”
আরও পড়ুনঃ Eastern Railways,: কালীপুজোর রাতেও চলবে বাড়তি ট্রেন, জানাল পূর্বরেল
সন্দেহ করা হচ্ছে পাপ্পুর ওই হুঁশিয়ারিতেই তাঁকে টার্গেট করে নিয়েছে বিষ্ণোই গ্যাং। যে কারণেই সোমবার এক অজ্ঞাতপরিচয় নম্বর থেকে উড়ো ফোন আসে পাপ্পু যাদবের কাছে। ফোনের ওপারে থাকা ব্যক্তি দাবি করেন, তিনি লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ। একইসঙ্গে হুঁশিয়ারি দেন, লরেন্সের বিরুদ্ধে কোনওরকম মন্তব্য যেন পাপ্পু না করেন। উড়ো ফোনের ওপারে থাকা ব্যক্তি যোগ করেন, পাপ্পুকে তারা বড় ভাইয়ের চোখে দেখেন। তার পরও যদি তিনি কথা না শোনেন সেক্ষেত্রে পরিণতি ভাল হবে না। এই ঘটনার পরেই সরাসরি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি দিয়ে নিরাপত্তার দাবি জানিয়েছে


More Stories
আশীষ বন্দ্যোপাধ্যায়ের “আত্মহত্যায় ইন্ধন” যোগানোর গুরুতর অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
ভারতীয় সিমে পাকিস্তানি হানিট্র্যাপ! স্বাধীনতা দিবসে ৩ পাক-চর গ্রেফতার কোচবিহারে
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের