Home » Zeeshan Siddique: ফের খুনের হুমকি জিশানকে! ফোন করে হুঁশিয়ারি সলমন খানকেও

Zeeshan Siddique: ফের খুনের হুমকি জিশানকে! ফোন করে হুঁশিয়ারি সলমন খানকেও

সময় কলকাতা ডেস্ক, ২৯ অক্টোবর: মহারাষ্ট্রের দাপুটে অজিত পন্থী নেতা তথা ব্যবসায়ী বাবা সিদ্দিকি খুনের তদন্তের যে দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ, তাঁদের মুখে শোনা গিয়েছিল জিশানকেও সুযোগ পেলে গুলি করার কথা ছিল তাঁদের। তারপর থেকেই সিদ্দিকি পুত্রকে দেওয়া হয়েছিল বিশেষ পুলিশি প্রতিরক্ষা। শুক্রবার বিশেষ সূত্রে জানা যায়, ফের ফোন করে খুনের হুমকি পেয়েছেন সিদ্দিকি-পুত্র জিশান। একই হুমকি দিয়ে ফোন এসেছে অভিনেতা সলমন খানের কাছেও। পুলিশ সূত্রে খবর, এই মর্মে শুক্রবারই একটি অভিযোগ দায়ের হয়েছিল থানায়। অভিযোগ মেলার দু’দিনের মাথায় নয়ডা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: Bansdroni unnatural Death:  পুকুরে ভাসছে মহিলার দেহ! চাঞ্চল্যকর পরিস্থিতি বাঁশদ্রোণীতে

মঙ্গলবার উড়ো ঠিকানা থেকে জিশান কাছে ফোন আসার পরেই নির্মলনগর থানায় অভিযোগ দায়ের করেছে সিদ্দিকির পরিবার। বাবা সিদ্দিকির বেঁচে থাকতেও একবার খুনের হুমকি পেয়েছিলেন জিশান। তারপর বাবার খুনের অভিযোগে গ্রেফতার একজন পুলিশকে জানান তাঁরা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হয়ে কাজ করেন। বাবা-ছেলে দু’জনকেই মারার নির্দেশ ছিল। জিশানকে সামনে না পাওয়ায় বেঁচে গিয়েছে সে।

আরও পড়ুন: Bansdroni unnatural Death:  পুকুরে ভাসছে মহিলার দেহ! চাঞ্চল্যকর পরিস্থিতি বাঁশদ্রোণীতে

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর এই বান্দ্রা-পূর্ব এলাকাতেই খুন হয়েছিলেন বাবা সিদ্দিকি। তিন জন আততায়ী তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। এর পর তদন্তে নেমে একে একে ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ। আরও কেই এই খুনের সঙ্গে যুক্ত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। এরইমধ্যে বাবার মৃত্যুর পর, বাবার দলে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন জিশান। অজিত পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি তাঁকে তার প্রাক্তন কেন্দ্র বান্দ্রা-পূর্ব থেকেই আসন্ন বিধানসভা ভোটে দাঁড় করাচ্ছে। পূর্বে এই কেন্দ্র থেকেই কংগ্রেসের হয়ে লড়ে বিধায়ক হয়েছিলেন তিনি। মঙ্গলবার তাঁকে খুনের হুমকির খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

About Post Author