Home » Shootout: ফের শুটআউট খাস কলকাতায়! রাস্তায় ফেলে কুপিয়ে খুনের চেষ্টা যুবককে

Shootout: ফের শুটআউট খাস কলকাতায়! রাস্তায় ফেলে কুপিয়ে খুনের চেষ্টা যুবককে

Shooting a gun in night

সময় কলকাতা ডেস্ক, ২৯ অক্টোবর: হাড় কাঁপানো গ্যাং ওয়ার খাস কলকাতায়! সঙ্গে মুহুর্মুহু গুলির লড়াই। নারকেলডাঙার কাইজার স্ট্রিটে দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে ভোরের কলকাতায় প্রকাশ্যে শুটআউট। এক যুবককে খোলা রাস্তার উপর কুপিয়ে খুনের চেষ্টা। পুলিশি তৎপরতায় আহত যুবকের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তরা পলাতক। এই ধরনের একের পর এক ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি সংশ্লিষ্ট এলাকায়।

আরও পড়ুন: SSKM Hospital: প্রসূতির পেট কাটতে গিয়ে খুলে গেল ‘মরচে ধরা’ কাঁচি, এসএসকেএমের ঘটনায় সরব আন্দোলনকারী চিকিৎসকরা

পুলিশ সূত্রে খবর, আক্রান্ত যুবকের নাম ইমরান। বয়স ২৬ বছর। তাঁর ঠিকানা ৭০, নারকেলডাঙা রোড। ইমরামের ওপর হামলার ঘটনাটি ঘটেছে আজ, মঙ্গলবার ভোর ৩টে ১৫ নাগাদ নারকেলডাঙা নর্থের কাইজার স্ট্রিটে প্রথমে বচসা তৈরি হয় দুই বাহিনীর মধ্যে। তারপর বচসা গোড়ায় প্রাণহানি হামলায়। চলে গুলি। গুলির জোড়ালো শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আশপাশের এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীদের কথায়, রাস্তার উপরই ছুরি হাতে ওই যুবকের উপর হামলা চালিয়েছে কয়েকজন।  তাঁকে হুমকিও দেওয়া হয়। এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে ওই যুবক। ঘটনায় পুলিশকে খবর দেওয়া হয়। যুবককে দ্রুত উদ্ধার করে প্রথমে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর চিকিৎসা শুরু হয়। পরে তাঁকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন: Pappu Yadav: ‘সলমন মামলা থেকে দূরে থাকুন, নয়ত পরিণতি ভাল হবে না’, পাপ্পু যাদবকে হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

শেষ দু’মাসে রাজ্যে শুটআউটের ঘটনা প্রায় একডজন হতে চলল। কার্যত, প্রশ্ন উঠছে রাজ্যের সুরক্ষা নিয়ে। যদিও শুটআউটের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পুরনো শত্রুতার জেরেই ইমরানের উপর হামলা চালিয়েছিল ৪ যুবক। অভিযুক্তদের কাউকেই একনও ধরা যায়নি। খুব তাড়াতাড়ি তাঁদের ধরতে আত্মবিশ্বাসী নারকেলডাঙা থানার পুলিশ।

About Post Author