Home » Blueline Metro: কালীপুজোর রাতেও থাকছে বাড়তি মেট্রো, প্রকাশিত সূচি

Blueline Metro: কালীপুজোর রাতেও থাকছে বাড়তি মেট্রো, প্রকাশিত সূচি

সময় কলকাতা ডেস্ক, ৩০ অক্টোবর: আজ ভূত চতুর্দশী। রাত পোহালেই কালীপুজো। পুজোর দিনে দক্ষিণেশ্বর ও কালীঘাটের উপছে পড়ে ভক্তদের ভিড়। এবার সেই ভিড়ের কথা মাথায় রেখেই ব্লু লাইন মেট্রোয় বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। দু’দিন পরেই কালীপুজো। পুজোর দিনে ভিড় উপচে পড়ে কালীঘাট এবং দক্ষিণেশ্বরে। রাতের দিকে চার জোড়া বাড়তি বাড়তি ট্রেন চালাবে কলকাতা মেট্রো।

আরও পড়ুন: বারাসাতের বিদ্রোহীর পুজো-আয়োজন : ডাউনটাউন দুবাই

মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, আগামী কাল, বৃহস্পতিবার কালীপুজো। বছরের এই বিশেষ দিনে, মা কালীর মন্দিরে বাঁধভাঙা ভিড় জমায় ভক্তগণ। কলকাতার সবচেয়ে বড় দুই কালী মন্দির দক্ষিণেশ্বর এবং কালীঘাট দু‘ই আসে এই ব্লু লাইন মেট্রোর অন্তর্গত। কার্যত বিপুল ভিড়ের আশঙ্কা থেকেই। পাশাপশি অনেকের আবার শহরের বিখ্যাত কিছু ঠাকুর দেখারও পরিকল্পনা থাকে। সব দিক বিবেচনা করেই রাতের দিকে বাড়তি মেট্রো পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত ব্লু লাইনের উভয় প্রান্ত থেকে যেখানে শেষ মেট্রো ছাড়ে রাত ৯:৪০ মিনিটে। কালীপুজোর দিনগুলোর সেই শেষ মেট্রোর পরেও দুই প্রান্ত থেকেই চারটি করে বাড়তি ট্রেন ছাড়বে।

আরও পড়ুন: Ayushman Bhava: মোদির ‘আয়ুষ্মান ভবঃ’ প্রকল্পের আওতায় নেই দিল্লি ও পশ্চিমবঙ্গ, কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা এর কারণ: মোদি

অফিসিয়াল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা মেট্রো জানিয়েছে, ৯টা ৪০ মিনিটের পর রাত ১১ টা পর্যন্ত প্রতি ২০ মিনিটে অন্তর ‘স্পেশ্যাল মেট্রো’ ছাড়বে। কবি সুভাষ থেকে যে চারটি বিশেষ মেট্রো ছাড়বে, তার সূচি— রাত ১০টা, ১০টা ২০ মিনিট, ১০টা ৪০ মিনিট এবং ১১টা। অন্য দিকে, দক্ষিণেশ্বর থেকে ‘স্পেশ্যাল মেট্রো’ ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিট, ১০টা ০৮ মিনিট, ১০টা ২৮ মিনিট এবং ১০টা ৪৮ মিনিটে।

About Post Author