Home » উপনির্বাচনের ঠিক আগের দিন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল নেতার, চাঞ্চল্য বসিরহাটে

উপনির্বাচনের ঠিক আগের দিন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল নেতার, চাঞ্চল্য বসিরহাটে

সময় কলকাতা ডেস্ক, ১২ নভেম্বর: রাত পোহালেই রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। রাজ্যের নির্বাচন কেন্দ্র গুলিতে এখন থেকেই আঁটসাঁট বেঁধে নেমে পড়েছে প্রতিরক্ষা বাহিনী। এরইমধ্যে সোমবার রাতে তৃণমূল কর্মীর খুনে চাঞ্চল্যকর পরিস্থিতি বসিরহাটে! খুনের কারণ ঘিরে ধোঁয়াশা। ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।

আরও পড়ুন: সিতাইয়ের তৃণমূল প্রার্থী সঙ্গীতার মনোনয়ন বাতিল করবে না হাইকোর্ট, যেতে হবে কমিশনে

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম আনন্দ সরকার, বসিরহাট থানার ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। বয়স ৪৪ বছর। সোমবার রাতে আনন্দকে ফোন করে বাড়ির বাইরে ডাকেন কয়েকজন। তাঁরা কারা জানা যায়নি। অভিযোগ, তাঁকে বাড়ির পাশের একটি পুকুরের সামনে নিয়ে গিয়ে মাথায় গুলি করে খুন করে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: Barcelona: সাত ম্যাচ পর হারের মুখ দেখল বার্সেলোনা

পরিবার সূত্রে খবর, জমি জায়গার বিষয়ে পড়শীর সঙ্গে দীর্ঘদিন বিবাদ চলছিল মৃতদের। এই নিয়ে একাধিক বার তাঁকে হুমকিও দেওয়া হয়েছিল। এদিন মৃতের স্ত্রী অষ্টমী সরকার জানান, “প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন জমি বিবাদ চলছে। প্রায়ই রাস্তাঘাটে হুমকি দিত।” তার জেরেই প্রতিবেশীর হাতে খুন হলেন অনন্দ না কি এর নেপথ্যে রয়েছে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র? খতিয়ে দেখছে পুলিশ।

About Post Author