সময় কলকাতা ডেস্ক, ১৩ নভেম্বর: মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ব্যাগে নির্বাচিন কমিশনের আধিকারিকদের তল্লাশি চালানো নিয়ে রাজনৈতিক চাপানউতর আগেই তুঙ্গে উঠেছে। সেই বিতর্কের অবহেই মধ্যেই এবার বর্তমান মুখ্যমন্ত্রীর ব্যাগে তল্লাশি চালালেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। বুধবার মহারাষ্ট্রের পালঘরে ভোটপ্রচারে গিয়েছিলেন একনাথ শিণ্ডে। জানা গিয়েছে, সেখানে গিয়েই কমিশনের আধিকারিকরা শিণ্ডের ব্যাগে তল্লাশি চালিয়েছেন।

আরও পড়ুনঃ ফের অগ্নিকাণ্ড দক্ষিণ কলকাতায়, আগুন নেভাতে তৎপর দমকলের ৩ টি ইঞ্জিন
সোমবার একপ্রকার আচমকায় উদ্ধব ঠাকরের ব্যাগে তল্লাশি চালান নির্বাচন কমিশনের আধিকারিকরা। সেই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন শিব সেনা ইউবিটির নেতা উদ্ধব নিজেই। মঙ্গলবার ফের উদ্ধবের ব্যাগ ‘সার্চ’ করা হয়। ওই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর বিরোধী শিবিরের অন্য নেতারাও উদ্ধবকে সমর্থন করেন। শরদ পওয়ার বলে দেন, “ওদের হাতে ক্ষমতা আছে, তাই ওরা বিরোধীদের বিব্রত করছে। এ সবের ফল ওদের ভুগতে হবে।” বিরোধীদের দাবি ছিল, উদ্ধবকে হেনস্তা করতেই এভাবে তল্লাশি চালানো হয়েছে।
আরও পড়ুনঃ অফিস টাইমে নিয়মিত ট্রেন লেট! ক্ষিপ্ত যাত্রীরা, লাইনে নেমে প্রতিবাদ খড়গপুর শাখায়
যদিও কমিশন এই হয়রানির পিছনে যুক্তি দিয়েছে, ভোটের আগে বড় নেতা বা তারকা প্রচারকদের গাড়ি বা ব্যাগে তল্লাশি চালানো কমিশনের আধিকারিকদের রুটিন কাজের মধ্যে পড়ে। উদ্ধবের ব্যাগে সেই রুটিন প্রক্রিয়া মেনেই তল্লাশি চালানো হয়েছিল। এবার সেই রুটিন প্রক্রিয়া মেনেই একনাথ শিণ্ডের ব্যাগেও তল্লাশি চালালেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। এর আগে দুই উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস এবং


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?