Home » বিজেপির পর এবার আইএসএফের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! ঘটনায় চাঞ্চল্য হাড়োয়ার কাঁকড়া মির্জানগরে

বিজেপির পর এবার আইএসএফের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! ঘটনায় চাঞ্চল্য হাড়োয়ার কাঁকড়া মির্জানগরে

সময় কলকাতা ডেস্ক, ১৩ নভেম্বর: উপনির্বাচনে উত্তপ্ত রাজ্য! একেরপর এক হামলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। সকালে মাদারিহাটে রাহুল লোহারের গাড়ি ভাঙচুর নিয়ে কাঠগড়ায় তোলা হয়েছিল তৃণমূলকে, বিজেপির পর এবার আইএসএফের ১৭৯ নম্বর বুথের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন: মাদারিহাটে রাহুল লোহারের ওপর হামলা! ভাঙচুর করা হল তাঁর গাড়ি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

স্থানীয় সূত্রে খবর,  হাড়োয়ার মানিকপুর এলাকার কাঁকড়া মির্জানগর রেলগেট সংলগ্ন এলাকায় আইএসএফের এক পোলিং এজেন্ট বুথের বাইরে এসেছিলেন চা খেতে। চা খাওয়ার পর তিনি যখন বুথের ভিতরে ঢুকতে যান,  ঠিক তখন বেশ কয়েকজন এসে তাঁকে ঘেরাও করে। তৈরি হয় বচসা। তার জেরেই মারধর করা হয় ওই আইএসএফ কর্মীকে। চেঁচামেচির আওয়াজ পেয়ে আশপাশের লোকজন ছুটে আসে। মাটিতে লুটিয়ে পড়া আহত পোলিং এজেন্টকে তৎক্ষণাৎ ভর্তি করানো হয় হাসপাতালে। অভিযোগ, হামলাকারীরা প্রত্যেকে হাড়োয়া বিধানসভার তৃণমূলে কর্মী।

আরও পড়ুন: Border-Gavaskar Trophy: “পার্থে ওপেন করা সহজ হবে না…” বর্ডার-গাভাস্কার ট্রফির আগে যশস্বীকে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন অজি অধিনায়ক

প্রসঙ্গত, বসিরহাট লোকসভার অন্তর্গত হাড়োয়া বিধানসভায় চলছে উপনির্বাচন। ওই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক হাজী নুরুল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের জয়ের ব্যবধান ছিল  ৮০ হাজার ৯৭৮। গত লোকসভায় জয়ী হয়ে বসিরহাটের সংসদ নির্বাচিন হন তিনি। কার্যত বিদ্যায়কের আসন ফাঁকা হয়ে পড়ে। সেই আসনের জন্যই আইএসএফের হয়ে এবার লড়েছেন পিয়ারুল ইসলাম গাজি। উল্লেখ্য, সাংসদ নির্বাচিত হওয়ার কিছুদিন পরেই হৃদরোগে মৃত্যু হয়েছে হাজী নূরুলের।

About Post Author