Home » ভয়াবহ অঙ্গিকাণ্ড কলকাতার নিমতলার কাছে কাঠের গুদামে! আগুন নেভাল দমকলের ২০ টি ইঞ্জিন

ভয়াবহ অঙ্গিকাণ্ড কলকাতার নিমতলার কাছে কাঠের গুদামে! আগুন নেভাল দমকলের ২০ টি ইঞ্জিন

সময় কলকাতা ডেস্ক, ১৬ নভেম্বর: শুক্রবার গভীর রাতে আগুন কলকাতার নিমতলা ঘাট সংলগ্ন একটি কাঠের গুদামে। সূত্রের খবর, আনুমানিক রাত দেড়টা নাগাদ মহর্ষি দেবেন্দ্র রোডের ধারে ওই কাঠের গোলায় আগুন লাগে। দুর্ঘটনার খবর পেয়ে দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় ৭ ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ জানিয়েছে দুর্ঘটনায় কারও প্রাণহানি হয়নি। আশপাশের একাধিক বাড়ি সহ ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭টি পরিবার।

আরও পড়ুনঃ Optical Illusion: মাত্র ৫ শতাংশ পাঠক ৪০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে পেরেছেন, আপনিও কি তাদের একজন?

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। একই সঙ্গে ঘটনাস্থলে উনস্থিত হন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শশী পাঁজাও সকালে ছিলেন দুর্ঘটনাস্থলে। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন শশী। তাঁদের পুনর্বাসনেরও আশ্বাসও দিয়েছেন তিনি। কী ভাবে আগুন লাগল? সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের একাংশের দাবি, রাতে আগুন লাগার পর তাঁরা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। অনুমান করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফাটার কারণে ওই বিস্ফোরণ হয়েছে। দমকলের পাশাপাশি কলকাতা পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরাও দুর্ঘটনাস্থলে ছিলেন। প্রথমে একটি কাঠের গুদামে আগুন লাগলেও, দ্রুত তা আশপাশের অঞ্চলেও ছড়িয়ে পড়েছিল। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, দাহ্য বস্তু থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে গিয়েছিল।

আরও পড়ুনঃ Mamata Banarjee: ট্যাবের টাকা চুরির নেপথ্যে কারা? কীভাবে হচ্ছে চুরি? খোদ জানালেন মমতা

দমকলমন্ত্রী শনিবার ভোরের দিকে জানিয়েছেন, প্রথমে দমকলের চারটি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে পৌঁছেছিল। পরে আরও ইঞ্জিন আসে। সব মিলিয়ে ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নতুন করে ছড়িয়ে পড়া আটকানো সম্ভব হয়েছে। শশী পাজা জানান, ক্ষতিগ্রস্তদের আপাতত অস্থায়ী ভাবে থাকার ব্যবস্থা করা হবে।

About Post Author