Home » Shootout in Kolkata: ফের শুটআউট খাস কলকাতায়! অল্পের জন্য প্রাণে বাঁচলেন তৃণমূল কাউন্সিলর

Shootout in Kolkata: ফের শুটআউট খাস কলকাতায়! অল্পের জন্য প্রাণে বাঁচলেন তৃণমূল কাউন্সিলর

Shooting a gun in night

সময় কলকাতা ডেস্ক, ১৬ নভেম্বর: ফের শুট আউট খাস কলকাতায়! লক্ষ্য তৃণমূল কাউন্সিলর। যদিও সঠিক লক্ষ্যভ্রষ্ট দুষ্কৃতী। গায়ে গুলি লাগেনি সুশান্ত ঘোষের। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি। হামলকারীদের পাকড়াও করা হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ Breast Cancer: খাবারের সঙ্গে আপনার অজান্তেই শরীরে যাচ্ছে ক্যান্সারের যৌগ! এড়িয়ে চলবেন কিভাবে? জানুন…

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় হয়েছে হামলাটি। কসবার একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন কলকাতা পুরসভার ১০৮ নম্বরের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তখন হঠাৎ দুই দুষ্কৃতী বাইকে করে আসে। কিছু বুঝে ওঠার আগেই বাইকের পিছনে বসে আসা ব্যক্তি রাস্তায় নেমে বন্ধুক বার করে। চোখের সামনে দাঁড়িয়ে গুলি চালানোর চেষ্টা করে তৃণমূল নেতাকে লক্ষ্য করে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ট্রিগার জ্যাম হয়ে গিয়ে গুলি বেরয়নি। অল্পের জন্য প্রাণরক্ষা হয় তৃণমূল কাউন্সিলরের। কিন্তু পালাতে পারেনি হামলাকারীরা। সুশান্তবাবুর সঙ্গীরা তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়।

আরও পড়ুনঃ Murshidabad Death: বহরমপুরে তিনতলা থেকে উদ্ধার তরুণীর পাচাগলা দেহ! ঘটনায় গ্রেফতার সহবাস সঙ্গী

এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত তৃণমূল কাউন্সিলর। সঙ্গে বিপুল চাঞ্চল্য এলাকায়। সংবাদমাধ্যমের সামনে এসে আতঙ্কিত সুশান্ত বলেন, “ওরা কারা আমি জানি না। তবে মনে হল বাংলার ছেলে নয়।” কী কারণে হামলা হল, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তৃণমূল নেতার বক্তব্য, “আমি এখনই বলতে পারছি না এই হামলার মোটিভ কী। ওদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ তদন্ত করছে।” তৃণমূল কাউন্সিলরকে এই প্রথম নয় গত বছরেও প্রাণে মারার হুমকি দিয়েছিল অজ্ঞাত পরিচয়ের এক দুষ্কৃতী। উড়ো ফোন মারফত এসেছিল সেই হুমকি বার্তা।

About Post Author